খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

রূপসায় জুলাই গণঅভ্যুত্থান, যোদ্ধাদের সংবর্ধনা

মোল্লা জাহাঙ্গীর আলম :

খুলনার রূপসায় উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলা অফিসার্স ক্লাবে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা।আলোচনা সভায় বক্তব্য রাখেন রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেখারুল ইসলাম শামীমো, রূপসা থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক মীর, উপজেলা কৃষি কর্মকর্তা তরুন কুমার বালা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাঈদুর রহমান, উপজেলা প্রকৌশলী মো. নাজমুল হুদা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএ আনোয়ারুল কুদ্দুস, সহকারী সার্জন ডা. মো. ইব্রাহিম হাওলাদার, সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম তরফদার,সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, শিক্ষা কর্মকর্তা মুহা আবুল কাশেম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ বোরহান উদ্দীন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা অজিত কুমার ঘোষ, ইউআরসি ইনস্ট্রাক্টর এহতেশামুল হক, একাডেমিক সুপারভাইজার নিত্যানন্দ মন্ডল, রূপসা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাও. লবিবুল ইসলাম এবং জুলাই যোদ্ধা তামিম হাসান লিয়ন, ফাহাদ গাজী, শামীম হাওলাদার, তরিকুল ইসলাম, আরাফাত আজিম, আইয়ান চৌধুরী ও সোহান শেখ।অনুষ্ঠানে গেজেটভুক্ত জুলাই যোদ্ধা মো. শাহাজাহান চৌকিদার, ইউনুচ শেখ ও রুবেল মোল্লা-কে সংবর্ধনা প্রদান করা হয়।এর আগে রূপসা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ ইয়াসিনের কবর জিয়ারতের মাধ্যমে তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।অনুষ্ঠান শেষে রূপসা উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের আওতায় পরিবেশ ও জলবায়ু সংরক্ষণ এবং বর্তমান সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে গাছের চারা বিতরণ করা হয়।

August 5, 2026
রূপসায় জুলাই গণঅভ্যুত্থান, যোদ্ধাদের সংবর্ধনা

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT