খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

মৎস্য পক্ষের ব্যতিক্রমী আয়োজন খুকৃবিতে, পোনা অবমুক্তের পর পোড়ানো হলো ধ্বংসাত্মক জাল

নাজমুস সাকিব, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়

জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) মাছের পোনা অবমুক্তকরণ ও টেকসই মৎস্যসম্পদ ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উন্মুক্ত জলাশয়ের মৎস্যসম্পদ পুনরুদ্ধার এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে পরিকল্পিত ও বিজ্ঞানভিত্তিক পোনা অবমুক্তকরণের ওপর অনুষ্ঠানে গুরুত্বারোপ করা হয়।মঙ্গলবার (২৫ আগস্ট) ‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ’ প্রতিপাদ্যে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস-১-এ এ কর্মসূচির আয়োজন করে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড ওশান সায়েন্সেস অনুষদ।কর্মসূচির অংশ হিসেবে জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ এবং র‍্যালি অনুষ্ঠিত হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান সরকার।উপাচার্য বলেন, দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধিতে গবেষণালব্ধ জ্ঞান এবং আধুনিক প্রযুক্তির যথাযথ প্রয়োগ জরুরি। শুধু মাছের পোনা অবমুক্ত করলেই হবে না; এ কার্যক্রম সফল করতে জলাশলের পরিবেশ সংরক্ষণ, পানির গুণগত মান নিশ্চিতকরণ, উপযোগী প্রজাতি নির্বাচন এবং অবমুক্ত মাছের বৃদ্ধি ও টিকে থাকার বিষয়ে নিয়মিত নজরদারি প্রয়োজন।তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে পরিচালিত গবেষণার ফলাফল মাঠপর্যায়ে পৌঁছে দিয়ে মৎস্যচাষি, জেলে ও উদ্যোক্তাদের কাজে লাগাতে হবে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়, মৎস্য অধিদপ্তর, মৎস্য গবেষণা প্রতিষ্ঠান, শিল্পপ্রতিষ্ঠান এবং স্থানীয় জনগণের মধ্যে সমন্বিত সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনার জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের লোনাপানি কেন্দ্র, পাইকগাছা, খুলনার কেন্দ্র প্রধান ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আজহার আলী।সভায় সভাপতিত্ব করেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড ওশান সায়েন্সেস অনুষদের ডিন প্রতিনিধি ড. মোঃ মেহেদী আলম। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং মৎস্যখাতের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে বিজ্ঞানভিত্তিক, আধুনিক ও টেকসই মৎস্য ব্যবস্থাপনার মাধ্যমে দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ, দেশীয় প্রজাতির মাছ রক্ষা এবং উৎপাদন বৃদ্ধিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

August 26, 2026
মৎস্য পক্ষের ব্যতিক্রমী আয়োজন খুকৃবিতে, পোনা অবমুক্তের পর পোড়ানো হলো ধ্বংসাত্মক জাল

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT