খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

রংপুর কল্যাণী সংঘকে ১-০ গোলে হারিয়ে পরের রাউন্ডে ইয়ংস্টার

[ccfic]
[cox_photocard_button]

জি. এম. ফিরোজ, ডুমুরিয়া

খুলনার ডুমুরিয়ায় পল্লী উন্নয়ন সংঘ আয়োজিত ১৬ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট খেলায় টানটান উত্তেজনার পর টাইব্রেকারে রংপুর কল্যাণী সংঘকে ১-০ গোলে পরাজিত করেছে রূপরামপুর পশ্চিমপাড় ইয়ংস্টার।রূপরামপুর মাঠে অনুষ্ঠিত খেলায় নির্ধারিত সময়ে দুই দলের কেউ গোল করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ইয়ংস্টারের খেলোয়াড়দের নিখুঁত শটে শেষ পর্যন্ত জয় নিশ্চিত হয়। উত্তেজনাপূর্ণ ম্যাচটি উপভোগ করতে মাঠে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে।খেলায় সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন সংঘ রূপরামপুরের সহ-সভাপতি বাবু অতীশ টিকেদার। প্রধান অতিথি ছিলেন বি. এম. আইয়ুব আহমেদ, সভাপতি, ডুমুরিয়া উপজেলা কৃষকদল এবং সভাপতি, কাছারি বাড়ি আর.আর.জি.টি মাধ্যমিক বিদ্যালয়।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু অনুপ কুমার মন্ডল, সাবেক ইউপি সদস্য, ৯ নম্বর ওয়ার্ড, ২ নম্বর রঘুনাথপুর ইউনিয়ন পরিষদ; বাবু অঘোর চন্দ্র মন্ডল, সভাপতি, ৯ নম্বর ওয়ার্ড বিএনপি, রঘুনাথপুর ইউনিয়ন শাখা এবং বাবু তপন মন্ডল, সভাপতি, ৮ নম্বর ওয়ার্ড বিএনপি, রঘুনাথপুর ইউনিয়ন শাখা।এ সময় উপস্থিত ছিলেন অঘোর মণ্ডল, অনুপ মন্ডল, সরদার কায়েস জাহাঙ্গীর, মো. ইনামুল মল্লিক, তপন মন্ডল, মো. ফিরোজ শেখ, কমলেশ বিশ্বাস, গণেশ মল্লিক, ইউপি সদস্য আজম আলী, বিপ্লব জর্দার, জি. এম. ইজারুল, সামিউল ইসলাম, মেহেদী সরদার, সোহাগ বিশ্বাস, তারেক বিশ্বাস, দীপক বিশ্বাস, নাজমুল বিশ্বাস, মোসলেম, মনি মল্লিক, নাজমুল গাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা, মাদক ও অপরাধ থেকে দূরে রাখা এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়া প্রতিভা বিকাশের লক্ষ্যেই ১৬ দলীয় এ মিনি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।টাইব্রেকারে ১-০ গোলে জয় পাওয়ায় রূপরামপুর পশ্চিমপাড় ইয়ংস্টারের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT