খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

খুলনায় কুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস ২৩তম বর্ণাঢ্য রালি উদ্বোধন করেন : শিক্ষামন্ত্রী 

[ccfic]
[cox_photocard_button]

আবিদুর রহমান আলিফ 

খুলনা প্রকৗশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) হিসেবে রূপান্তরের ২৩তম বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার বর্ণিল ও উৎসবমুখর আয়োজনে উদযাপিত হবে ‘বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’। বিশ্ববিদ্যালয় দিবসকে ঘিরে ইতোমধ্যে কুয়েট ক্যাম্পাসজুড়ে শুরু হয়েছে উৎসবের আমেজ। নতুন সাজে সেজেছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রাঙ্গণ। পাশাপাশি দিনব্যাপী কর্মসূচি সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে রালি ও আলোচনা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, এমপি। খুলনা- ০১ জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আমির এজাজ খান, কেডিএ চেয়ারম্যান শফিকুল ইসলাম মনা,খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রেজাউল করিম, উপ -উপাচার্য হারুন অর রশিদ,খুলনা জেলা প্রশাসক জান্নাতে হুর, অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। এবারের বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬ উদযাপন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের আইডিএম এর পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ শাহজাহান আলী।অডিটোরিয়ামের সামনে প্রীতি সমাবেশের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলন ও বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন, আনন্দ র‌্যালি, স্টল পরিদর্শন, ‘কুয়েটের অর্জন (ঐতিহ্য ও ভবিষ্যৎ)’ বিষয়ক উপস্থাপনা, আলোচনা সভা ও বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের নিচতলায় পোস্টার/প্রজেক্ট প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়। একই সময়ে দর্শনার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ল্যাবসমূহ উন্মুক্ত থাকবে। শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যলয়, দেশ ও জাতির কল্যাণে কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় দিবসকে কেন্দ্র করে কুয়েটের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, প্রাক্তন শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। বিভিন্ন আয়োজন ও কর্মসূচিকে ঘিরে মুখরিত হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT