খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

ঈদগাঁওতে দ্বিতীয় দিনে অলিগলিতে ইউএনওর অভিযান, স্বস্তি ফিরেছে জনমনে

[ccfic]
[cox_photocard_button]

এম আবু হেনা সাগর, ঈদগাঁও 

কক্সবাজারের ঈদগাঁও বাজারে যানজট নিরসন ও চলাচলের পথ সুগম করতে দ্বিতীয় দিনেও পরিচালিত হলো ফুটপাত দখলমুক্তসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। এই অভিযানের ফলে দীর্ঘদিনের ভোগান্তি শেষে স্বস্তি ফিরে এসেছে সাধারণ পথচারী,ক্রেতাদের মাঝে। উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ উদ্যোগকে সাধুবাদ জানালো ঈদগাঁওবাসী।২ সেপ্টেম্বর ( বুধবার) সকাল ১১টার পর থেকে সন্ধ্যা পযন্ত ঈদগাঁও বাজারে বিভিন্ন পয়েন্ট অভিযান পরিচালনা করেন ঈদগাঁও উপজেলা নির্বাহী অফিসার মংচিংনু মারমা। সাথে ছিলেন, ঈদগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী,জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর তাজ জনি ও ঈদগাঁও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবদু জব্বার সহ পুলিশ,আনচার সদস্য,পরিষদে গ্রাম পুলিশ সদস্যগণ। ঈদগাঁও বাজারের বাঁশঘাটা সড়ক,মাছ বাজার সড়ক,পশ্চিমের তরকারী বাজার সড়ক,হাসপা তাল সড়কসহ বাজারের প্রধান সড়কে ফুটপাত দীর্ঘদিন ধরে অবৈধ দখলদারদের কবলে থাকায় প্রতিনিয়ত চরম যানজটের সৃষ্টি হতো। কেনাকাটা করতে আসা নারী পুরুষ,পথচারীদের হাঁটার মত ন্যূনতম জায়গা থাকতো না। যত্রতত্রে পন্যসামগ্রী বিক্রিসহ উপরের অংশে চট বা টিন দেয়ার কারনে যানবাহন চলাচলে পযাপ্ত জায়গা নেই। পথচারী এবং কেনাকটার লক্ষে বাজারে আসা লোকজনদের নানামুখী সমস্যায় পড়তে হয়। জনভোগান্তি দূর করতে অবশেষে দ্বিতীয় দিনেও অভিযান করে উপজেলা প্রশাসন। প্রথম দিনের মতো ধারাবাহিকতায় দ্বিতীয় দিনেও সকাল থেকে ডিসি সড়কের দুপাশের অবৈধ শেড এবং দোকানের বর্ধিত অংশ,অস্থায়ী দোকানপাট ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। অভিযানে যোগ হলো এস্কেভেটর।অভিযানের পরপর জেলার ঐতিহ্যবাহী ঈদগাঁও বাজারের বিভিন্ন অলিগলিতে খোলামেলা পরি বেশ রুপ লাভ করেছেন। পথচারীরা জানান, বহু দিন পর হলেও বাজারের সৌন্দর্য ফিরে এসেছে।পুরাতন এই বাজারের স্বাভাবিক পরিবেশ ধরে রাখতে উচ্ছেদ অভিযান নিয়মিত বজায় রাখার দাবী সচেতন মহলের। সাংস্কৃতিক কর্মী কুতুব উদ্দিন চৌধুরী জানালেন,স্বাধীনতার দীর্ঘবছর পর ঈদগাঁও বাজারে এমন অভিযান চোখে পড়েনি। উপজেলা প্রসাশনকে ধন্যবাদ।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT