খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

শান্তিগঞ্জে হ্যান্ডকাপ অবস্হায় পুলিশের কাছ থেকে আসামীকে ছিনিয়ে নিয়ে যায় স্বজনরা

সুনামগঞ্জ প্রতিনিধি 

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্বপাগলা ইউনিয়নের দামোধরতুপী গ্রামে পুলিশ এসে একটি মামলার ওয়ারেন্টভূক্ত আসামী মোঃ আশির মিয়াকে গ্রেফতার করে হ্যান্ডকাপ পড়ানো অবস্হায় আসামীর স্বজনরা পুলিশের সাথে ধস্তাধস্তি করে আসামীকে ছিনিয়ে নিয়ে যায়। আসামী দামোধরতুপী গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে।বুধবার রাত ১১ টায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শান্তিগঞ্জ থানার এস আই নুর উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল সিএনজিতে করে দামোধরতুপী গ্রামে এসে আসামীর বাড়িতে হানা দিয়ে আসামী মোঃ আশিক মিয়াকে গ্রেফতার করে হ্যান্ডকাপ পড়িয়ে সিএনজিতে উঠানোর পর তার স্বজনরা এসে পুলিশের সাথে ধাক্কাধাক্কি করে আসামীকে ছিনিয়ে নিয়ে যায়। খবর পেয়ে শান্তিগঞ্জ থানার ওসিসহ বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্হলে আসলে ও ততোক্ষণে আসামী পালিয়ে যেতে সক্ষম হয়।এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওলি উল্ল্যাহ ঘটনার সত্যতা স্বীকার করে জানান,আসামী হ্যান্ডকাপ নিয়ে পালিয়েছে তাকে ধরতে পুলিশের অভিযান চলছে।

September 3, 2026
শান্তিগঞ্জে হ্যান্ডকাপ অবস্হায় পুলিশের কাছ থেকে আসামীকে ছিনিয়ে নিয়ে যায় স্বজনরা

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT