খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

‘বি কোম্পানি’র নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে আটক যুবক

[ccfic]
[cox_photocard_button]

ডেস্ক :

‘বি কোম্পানি’র নাম ব্যবহার করে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে মোবাইল ফোনে চাঁদা দাবি ও আদায়ের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। প্রযুক্তির সহায়তায় তদন্ত চালিয়ে চট্টগ্রামের হালিশহর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত যুবকের নাম হাসিবুর রহমান ফরাজী ওরফে হাসিব খান (২৩)। তিনি খুলনা জেলার রূপসা থানার পূর্বপাড়া এলাকার বাসিন্দা।পুলিশ সূত্রে জানা গেছে, খুলনা মহানগরীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ব্যবসায়ী ও চিকিৎসকসহ বিভিন্ন ব্যক্তির কাছে মোবাইল ফোনে ভয়ভীতি প্রদর্শন করে ‘বি কোম্পানি’র নামে চাঁদা দাবি ও আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছিল। এ ঘটনায় খুলনা মহানগরীর বিভিন্ন থানায় পৃথক অভিযোগ দায়ের করা হয়।অভিযোগগুলো তদন্তের পর আইনশৃঙ্খলা বাহিনী প্রযুক্তির সহায়তায় মোবাইল ফোনের তথ্য ও অন্যান্য ডিজিটাল তথ্য বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করে।তদন্তের ধারাবাহিকতায় গত ১ সেপ্টেম্বর রাত ১০টা ৪০ মিনিটের দিকে চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানাধীন নীলাচল আবাসিক এলাকায় অভিযান চালিয়ে হাসিবুর রহমান ফরাজী ওরফে হাসিব খানকে গ্রেফতার করা হয়।গ্রেফতারের সময় তার কাছ থেকে চারটি মোবাইল ফোন ও ছয়টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, গ্রেফতার ব্যক্তি উদ্ধারকৃত মোবাইল ফোন ও সিম কার্ড ব্যবহার করে খুলনা মহানগরীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ করতেন। অভিযোগ রয়েছে, তিনি ‘বি কোম্পানি’র নাম ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছে চাঁদা দাবি করতেন এবং চাঁদা না দিলে ভয়ভীতি ও বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হতো।পুলিশ জানিয়েছে, চাঁদাবাজির ঘটনায় ব্যবহৃত মোবাইল ফোন ও সিম কার্ডগুলোর কললিস্ট, যোগাযোগের তথ্য এবং অন্যান্য ডিজিটাল তথ্য বিশ্লেষণ করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শুধুমাত্র একজনকে গ্রেফতার করাই তাদের মূল উদ্দেশ্য নয়। ‘বি কোম্পানি’র নাম ব্যবহার করে যারা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে চাঁদাবাজির সঙ্গে জড়িত রয়েছে, তদন্তের মাধ্যমে তাদের সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT