খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

খুবিতে কার্টুন এন্ড স্টোরি মেকিং শীর্ষক তিন দিনব্যাপী কর্মশালা উদ্বোধন

[ccfic]
[cox_photocard_button]

আবিদুর রহমান আলিফ 

খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য ডিসিপ্লিনের উদ্যোগে ‘কার্টুন এন্ড স্টোরি মেকিং’ শীর্ষক তিন দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। ০৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর একাডেমিক ভবনের মাল্টিপারপাস রুমে এ কর্মশালার উদ্বোধন করা হয়।কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, চারুকলার প্রায় সব ডিসিপ্লিনেই কার্টুন ও স্টোরি মেকিংয়ের মতো সৃজনশীল বিষয় রয়েছে। কার্টুন ও স্টোরি মেকিং এমন একটি মাধ্যম, যার মাধ্যমে অনেক কথা না বলেও কোনো বিষয়কে সহজে বোঝানো বা প্রকাশ করা সম্ভব। দেশে অনেক খ্যাতিমান কার্টুনিস্ট রয়েছেন, যাঁদের সৃষ্টিকর্ম সমাজ ও মানুষের নানা বিষয়কে তুলে ধরার পাশাপাশি সচেতনতা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।এ ধরনের কর্মশালা শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা ও দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চারুকলা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম, প্রিন্টমেকিং ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহ এবং ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের প্রধান ড. মোঃ তরিকত ইসলাম।ভাস্কর্য ডিসিপ্লিনের প্রধান শান্তনু মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মোঃ রামিজ আফরোজ শাহী। এছাড়া বক্তব্য রাখেন কর্মশালার রিসোর্স পারসন ও কার্টুন পিপল, ঢাকার প্রতিষ্ঠাতা সৈয়দ রাশাদ ইমাম তন্ময়।উদ্বোধনী অনুষ্ঠান শেষে কর্মশালার মূল সেশন শুরু হয়। এতে রিসোর্স পারসন হিসেবে সেশন পরিচালনা করেন কার্টুন পিপল, ঢাকার প্রতিষ্ঠাতা সৈয়দ রাশাদ ইমাম তন্ময় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড্রইং এন্ড পেইন্টিং বিভাগের প্রভাষক আরাফাত করিম।তিন দিনব্যাপী এ কর্মশালায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য ডিসিপ্লিনের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT