খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

অপরাধ দমনে নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত, অনলাইন জুয়ার বিরুদ্ধেও কঠোর অবস্থান

[ccfic]
[cox_photocard_button]

কয়রা (খুলনা) প্রতিনিধি :বিএম আলামিন ইসলাম 

খুলনার কয়রা থানায় অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল আলম যোগদানের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান ও বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।এরই ধারাবাহিকতায় কয়রা থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার আসামিসহ মোট সাতজনকে গ্রেপ্তার করেছে কয়রা থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, বিশেষ অভিযানে নিয়মিত মামলার এজাহারনামীয় চারজন, সিআর ওয়ারেন্টভুক্ত একজন এবং অনলাইন জুয়া খেলার অপরাধে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার সাতজনের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল আলম বলেন, ‘অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে অনলাইন জুয়াসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।’তিনি আরও বলেন, পুলিশের নিয়মিত তৎপরতায় কয়রা থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে থানার আওতাধীন বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।পুলিশের এমন তৎপরতায় অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ আরও বাড়বে বলে মনে করছেন স্থানীয়রা।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT