খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

খুলনায় নিখোঁজ বৃদ্ধা হাসি বেগম, সন্ধান চেয়ে স্বজনদের আকুতি

[ccfic]
[cox_photocard_button]

মোল্লা জাহাঙ্গীর আলম :

খুলনার দিঘলিয়া উপজেলার দরিমোহিষদিয়া গ্রাম থেকে কয়েক মাস আগে নিখোঁজ হয়েছেন এক বৃদ্ধা নারী। নিখোঁজের নাম মোছা. হাসি বেগম (৫৪)। তাকে খুঁজে পেতে স্বজনরা দ্বারে দ্বারে ঘুরছেন এবং সকলের সহযোগিতা কামনা করেছেন।নিখোঁজ হাসি বেগমের পিতার নাম আফসার সদ্দার এবং মাতার নাম বকুল বেগম। তার জন্ম তারিখ ৫/৮/১৯৭২ এবং জন্মস্থান গ্রাম দরিমোহিষদিয়া, উপজেলা দিঘলিয়া, জেলা খুলনা। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি গত কয়েক মাস যাবৎ স্থানীয় ঠিকানা থেকে নিখোঁজ রয়েছেন। হারিয়ে যাওয়ার পর থেকে পরিবারের লোকজন আত্মীয়- স্বজন, হাসপাতাল ও থানাসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেছেন। কিন্তু এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।হাসি বেগমের গায়ের রং শ্যামলা, উচ্চতা আনুমানিক ৫ ফুট এবং স্বাস্থ্য মাঝারি। তিনি মানসিকভাবে কিছুটা দুর্বল এবং একা চলাফেরা করতে পারেন না বলে স্বজনরা জানিয়েছেন।নিখোঁজের পরিবার জানান, হাসি বেগমকে হারিয়ে তারা দিশেহারা। বৃদ্ধা মাকে ছাড়া পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তারা বলেন, “যদি কোনো হৃদয়বান ব্যক্তি আমাদের মায়ের সন্ধান দিতে পারেন, আমরা তার কাছে চিরঋণী হয়ে থাকবো। দয়া করে তথ্য দিয়ে সহযোগিতা করুন।এ বিষয়ে দিঘলিয়া থানা পুলিশকে অবগত করা হয়েছে। পুলিশও বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে বলে জানা গেছে।হাসি বেগমের সন্ধান পেলে বা কোনো তথ্য থাকলে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে। মোবাইল. 01965-938107.এছাড়াও স্বজনরা সকলের কাছে নিখোঁজ বৃদ্ধার সুস্থভাবে ফিরে আসার জন্য দোয়া চেয়েছেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT