খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

ঈদগাঁওর মেহেরঘোনায় টমটম গ্যারেজে মাদক বিরোধী অভিযান, দুইজনের কারাদণ্ড

[ccfic]
[cox_photocard_button]

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও  কক্সবাজারের ঈদগাঁওতে মাদকবিরোধী অভিযানে চোলাই মদ, গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জামসহ দুইজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড দেওয়া হয়েছে।শনিবার (৫ সেপ্টেম্বর) ঈদগাঁও ইউনিয়নের দক্ষিণ মেহেরঘোনার জাবেরের টমটম গ্যারেজে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমার নেতৃত্বে পরিচালিত অভিযানে মো.জুয়েল রানা এবং মো.জাহেদকে আটক করা হয়।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে তাদের কাছ থেকে চোলাই মদ, গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জাম পাওয়া যায়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দোষ স্বীকারোক্তির ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত জুয়েল রানাকে ১৫ দিনের এবং জাহেদকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে উভয় কে ৩০০ টাকা করে ৬০০ টাকা অর্থদণ্ড করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয় অভিযানে স্থানীয় ইউপি সদস্য গিয়াস উদ্দীন ও জাহাঙ্গীর আলম পুলিশ সদস্যদের সঙ্গে থেকে সহযোগিতা করেছেন। এছাড়া ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা,পুলিশ সদস্য এবং আনসার সদস্যদের একটি দল অভিযানে সহায়তা করে।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদগাঁওকে মাদকমুক্ত রাখতে সামাজিকভাবে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়। পাশাপাশি মাদকবিরোধী এ ধরনের অভিযানে স্থানীয়দের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT