খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

রূপসায় ৮ দলীয় ফুটবলের প্রথম পর্ব শেষ, জয় পেল পুটিমারি সততা একাদশ.

[ccfic]
[cox_photocard_button]

 

খুলনা প্রতিনিধি:মোল্লা জাহাঙ্গীর আলম.
খুলনার রূপসা উপজেলার ৫নং ঘাটভোগে বেসিক এডুকেশন এন্ড সাইন্স কেয়ার এর সৌজন্যে আয়োজিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট-২৬ এর প্রথম পর্বের খেলা শেষ হয়েছে।

রবিবার বিকালে স্থানীয় পিঠাভোগ ডিজিসি মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল মাঠে টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সমাপনী ম্যাচ অনুষ্ঠিত হয়।

সমাপনী ম্যাচে পুটিমারি সততা একাদশ ৩-০ গোলে এনসি ইউনাইটেড ক্লাবকে হারিয়ে দ্বিতীয় পর্বে জায়গা করে নিয়েছে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে পুটিমারি সততা একাদশ। দলের ৭ নম্বর জার্সিধারী খেলোয়াড় বাকি একাই ৩টি গোল করে হ্যাট্রিক করেন। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য তিনি ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক-উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হুমায়ুন কবির শেখ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন
বিএনপি নেতা এস এম এ মালেক, মহিতোষ ভট্টাচার্য, কেএম আমিনুল ইসলাম, সাইফুল ইসলাম পাইক, জলিল লস্কর, আল আমিন লস্কর, আনোয়ার পাইক।

আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মুস্তাইন শেখ, যুবদল নেতা দাউদ শেখ সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ম্যাচটি পরিচালনা করেন রেফারি জাকির হোসেন। সহযোগী হিসেবে ছিলেন জাহিদ হাসান ও শেখ জাহিদুল ইসলাম।

আয়োজকরা জানান, টুর্নামেন্টের দ্বিতীয় পর্বের খেলা শীঘ্রই শুরু হবে। প্রথম পর্বের খেলা দেখতে মাঠে দর্শকের উপস্থিতি ছিল লক্ষণীয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT