খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

ঈদগাঁওতে অটোরিকশা-টমটম-মিশুক চলাচলে ১১ নির্দেশনা জারি করল উপজেলা প্রশাসন

[ccfic]
[cox_photocard_button]

 

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও

ঈদগাঁও উপজেলার পাঁচ ইউনিয়নে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রাখা ও ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে অটোরিকশা,টমটম ও মিশুক যানবাহন মালিক-চালকদের জন্য ১১ দফা নির্দেশনা জারি করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (৭ সেপ্টেম্বর) ঈদগাঁও উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) আদেশক্রমে জারি করা গণবিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে আগামী ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট সব যানবাহনকে নির্দেশনাগুলো বাধ্যতামূলক ভাবে প্রতিপালনের জন্য বলা হয়েছে। অন্যথায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈধ কাগজপত্র ও অনুমোদন ছাড়া কোনো অটোরিকশা, টমটম বা মিশুক ঈদগাঁও উপজেলার সড়কে চলাচল করতে পারবে না। একইভাবে অন্য উপজেলার এসব যান ঈদগাঁও উপজেলায় প্রবেশ ও চলাচল করতে পারবে না। ঈদগাঁও উপজেলার অনুমোদিত যানবাহনও অন্য উপজেলায় চলাচল করতে পারবে না। প্রতিটি অনুমোদিত যানবাহনে স্পষ্ট ও দৃশ্যমান কিউআরযুক্ত নম্বর প্লেট থাকতে হবে। অপ্রাপ্তবয়স্ক কিংবা ড্রাইভিং লাইসেন্সবিহীন কেউ এসব যানবাহন চালাতে পারবেন না। এমনটি হলে যানবাহন জব্দ করা হবে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে। এছাড়া নির্ধারিত আসনের অতিরিক্ত যাত্রী বহন, যত্রতত্র গাড়ি দাঁড় করিয়ে যানজট সৃষ্টি এবং সড়কের মাঝখানে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা নিষিদ্ধ করা হয়েছে। যানবাহন শুধুমাত্র নির্ধারিত স্ট্যান্ডে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যানবাহনের ব্রেক, হর্ন ও হেডলাইট সচল রাখার পাশাপাশি ত্রুটি পূর্ণ কোনো গাড়ি সড়কে না নামানোর নির্দেশও দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঈদগাঁও পৌরসভা ঘোষণা না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ বা ট্যাক্স পরিশোধের মাধ্যমে যানবাহনে নির্ধারিত কালার কোডিং করতে হবে। ঈদগাঁও, ইসলামাবাদ ও জালালাবাদ ইউনিয়নের যানবাহনে সবুজ এবং পোকখালী ও ইসলামপুর ইউনিয়নের যানবাহনে লাল রং করার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, ঈদগাঁও বাজারের যানজট নিয়ন্ত্রণে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। বাস ছাড়া সব ধরনের যানবাহন ঈদগাঁও স্টেশন দিয়ে বাজারে প্রবেশ করতে পারবে, তবে ওই পথ দিয়ে বের হতে পারবে না। বাজার থেকে যানবাহন বাশঘাটা রোড,বঙ্কিম বাজার রোড ও আল মাছিয়া রোড দিয়ে বের হবে।

নির্দেশনাগুলো বাস্তবায়নে ট্রাফিক পুলিশ ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সমন্বয়ে তদারকি কমিটি কাজ করবে। কমিটি অনুমোদিত যানবাহনের তালিকা উপজেলা প্রশাসনের কাছে পাঠাবে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সব অটোরিকশা, টমটম ও মিশুক মালিক-চালক দের আগামী ১৫ দিনের মধ্যে নির্দেশনাগুলো মেনে চলার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT