খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

হাজেরা নুর ফাউন্ডেশন’র উদ্যোগে জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনায় বক্তারা বলেন কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ ও জাতির নেতৃত্ব দেবে

[ccfic]
[cox_photocard_button]

 

নিজস্ব প্রতিনিধি: ঈদগাঁও

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদে হাজেরা নুর ফাউন্ডেশনের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেছেন- কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির নেতৃত্ব দেবে। তাই শুধু ভাল ফলাফল অর্জন করলেই হবেনা, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের এই সাফল্য তাদের পরিবার, শিক্ষক-শিক্ষিকা এবং সমগ্র ঈদগাঁওবাসীর জন্য গৌরবের। কৃতি শিক্ষার্থী দের মেধা ও সাফল্যকে স্বীকৃতি দেওয়ার পাশা পাশি তাদের ভবিষ্যৎ পথচলায় উৎসাহ ও সহযোগিতা করা সমাজের সকলের দায়িত্ব। শিক্ষার মানোন্নয়ন ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে হাজেরা নুর ফাউন্ডেশনের এ ধরনের উদ্যোগ আগামী দিনেও অব্যাহত থাকবে।৬ সেপ্টেম্বর ( রবিবার) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে হাজেরা নুর ফাউন্ডেশন এর উদ্যোগে  জিপিএ ৫ প্রাপ্ত ৬৮ জন শিক্ষার্থীদের জন্য এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন হাজেরা নুর ফাউন্ডেশনের আহবায়ক ও জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জসিম উদ্দিন।দদফাউন্ডেশন সদস্য সচিব মাষ্টার নুরুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈদগাঁও উপজেলার নির্বাহী অফিসার মংচিংনু মারমা।এসময় উপজেলার কৃতি সন্তান আইনজীবী কামরুল ইসলাম ডেপুটি এর্টনি জেনারেল হিসাবে নির্বাচিত হওয়ায় ফাউন্ডেশনের পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়।অনুষ্ঠানে ঈদগাঁও থানার ওসি এটিএম শিফাতুল মাজদার, আলমাছিয়া ফাজিল ডিগ্রি মাদরাসা অধ্যক্ষ হেফাজত উল্লাহ নদভী,ইউপি চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী, ইসলামপুর ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসাইন, ইসলামাবাদ ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম, পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শফিউল আলম, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন প্রধান শিক্ষক শহিদুল হক, সিবিএন বার্তা সম্পাদক ইমাম খাইর,ঈদগাহ গ্রামার স্কুল প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, ভোমরিয়াঘোনা হাজী শফিক দাখিল মাদরাসা সুপার নুরুল হাকিম,কৃতি শিক্ষার্থী নুশাইদা ইসলাম, শাহারিয়া ইসলাম শাওন, প্রিয়ন্তি ধর ও মরিয়ম আকতার বক্তব্য রাখেন।এসময় উপজেলা একাডেমিক সুপারভাইজার রাশেদুল হাসান মু. মহিউদ্দিন, উপজেলা প্রকৌশলী  মাহমুদুল করিম উজ্জল, গোমাতলী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আবদুল জলিল, ইছাখালী দাখিল মাদরাসার সুপার এমদাদুল হক, এজি লুৎফুল কবির বালিকা দাখিল মাদরাসা সুপার মোহাম্মদ সৈয়দসহ অভিভাবক ও কৃতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।পরে অতিথিবৃন্দ জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে হাজেরা নুর ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মাননা পত্র ও ক্রেস্ট তুলে দেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT