খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

খুলনা জেলা বটিয়াঘাটায় কাজীবাছা নদী থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার:

[ccfic]
[cox_photocard_button]

 

নিজস্ব প্রতিনিধি:আবিদুর রহমান আলিফ,

খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার কাতিয়ানাংলা বাজারসংলগ্ন কাজিবাছা নদী থেকে রাকিব নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে খুলনা নৌ পুলিশ। তিনি রূপসা ঘাট থেকে নিখোঁজ হওয়া দুই ব্যক্তির একজন বলে জানা গেছে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্বজনরা মরদেহটি রাকিবের বলে শনাক্ত করেন।মঙ্গলবার ৮ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে নদী পারাপারের যাত্রী ও স্থানীয় লোকজনের মাধ্যমে রাকিবের এক আত্মীয় বিষয়টি জানতে পারেন। এরপর স্বজন ও স্থানীয়রা একটি ট্রলার নিয়ে নদীতে খোঁজাখুঁজি শুরু করেন।খোঁজাখুঁজির একপর্যায়ে কাতিয়ানাংলা খেয়াঘাট ও শিয়ালডাঙ্গা ঘাটসংলগ্ন এলাকায় নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান তারা। পরে মরদেহটি নদীর পাড়ে আটকে রাখা হয় এবং খবর দেওয়া হয় খুলনা নৌ পুলিশকে।
খবর পেয়ে খুলনা নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। পরে রাকিবের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন।এ ঘটনায় নিখোঁজ অপর ব্যক্তির সন্ধানে খোঁজাখুঁজি অব্যাহত রয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT