খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

কেশবপুরে এনজিও সমন্বয় কমিটির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

[ccfic]
[cox_photocard_button]

কেশবপুর নিজস্ব প্রতিনিধি:পরেশ দেবনাথ, 

কেশবপুরে এনজিও সমন্বয় কমিটির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনমুখী করতে এনজিও সমন্বয় কমিটির উদ্যোগে ওই সভা অনুষ্ঠিত হয়।সোমবার (৭ সেপ্টম্বর-২৬) বিকেল ৪ টায় সভায় উপজেলার বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও)-এর কর্মকর্তা, প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এনজিও সমন্বয় কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার হোসেন। প্রধান অতিথি বলেন, সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় থাকলে উন্নয়ন কর্মকাণ্ডের সুফল দ্রুত মানুষের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, নারী ও শিশু উন্নয়ন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে এনজিওগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের কল্যাণে সকলকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।তিনি আরও বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং পারস্পরিক সহযোগিতার বিকল্প নেই। উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে মাঠপর্যায়ের অভিজ্ঞতা বিনিময় ও নিয়মিত সমন্বয় সভা আয়োজন করা প্রয়োজন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT