খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

রংপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের পিতার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

[ccfic]
[cox_photocard_button]

আড়ংঘাটা  নিজস্ব প্রতিনিধি:অনুপম মল্লিক,
১২ নং রংপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের সদস্য ও রংপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তরুণ কান্তি সরকারের পিতা হরি চাঁদ সরকার দীর্ঘদিন ধরে নানা শারীরিক অসুস্থতায় ভুগে মৃত্যুবরণ করেছেন। গতকাল ৯ই সেপ্টেম্বর বিকেল ৫টা ৪৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।তার মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিনের অসুস্থতার পর তার মৃত্যুতে বিভিন্ন মহলের নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীরা গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।শোক প্রকাশ করেছেন সমাজ সেবক ডা. অনুপম মল্লিক, রংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারমান, অধ্যক্ষ সমরেশ মন্ডল সমাজসেবক শিবু পদ জোদ্দার এবং ইউনিয়ন পরিষদের সকল সদস্য (মেম্বার)। তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।তারা বলেন, হরি চাঁদ সরকারের মৃত্যুতে পরিবার ও স্থানীয় সমাজ একজন প্রবীণ ও পরিচিত ব্যক্তিকে হারিয়েছে। তার মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।
মরহুমের আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন তারা।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT