খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

ইসলামাবাদ ও ইসলামপুরে পৃথক অভিযানে  গ্রেফতার ৮

[ccfic]
[cox_photocard_button]

ঈদগাঁও,নিজস্ব প্রতিনিধি

অপরাধ নিয়ন্ত্রণ,গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতকরণ ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পৃথক দুটি অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করেছে কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর রাতে ঈদগাঁও থানার ইসলামাবাদ ইউনিয়নের ঈদগাঁও রেলস্টেশন এলাকায় কয়েকজন ব্যক্তি ধর্তব্য অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অবস্থান করছিলেন এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ৭ জনকে আটক করা হয়।জিজ্ঞাসাবাদে রেলস্টেশন এলাকায় তাদের সন্দেহজনক অবস্থানের বিষয়ে তারা সন্তোষ জনক কোন ব্যাখ্যা দিতে পারেনি। এ ঘটনায় রেলস্টেশন এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং সম্ভাব্য অপরাধ প্রতিরোধের লক্ষ্যে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন, তানভীর হাসান (২০), রিয়াজ উদ্দিন তুষার (২৪), মো. সাহেদ (২২), শাহীনুর রহমান (২১), জাহেদ মিয়া (২৬), আমজাদ হোসেন (২৭) ও মো. মিকদাত (২৩)। তারা সবাই ইসলামাবাদে বোয়ালখালী এলাকার বাসিন্দা।ঈদগাঁও থানার এসআই (নিরস্ত্র) মো.আজিমুল হকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ইসলামপুরের খান ঘোনা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ফেরদৌস ওয়াহিদ নামে এক যুবককে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে এক ছোরা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।পুলিশ জানায়, তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকার সার্বিক নিরাপত্তা, শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ জানায়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT