খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

কেশবপুরে রাস্তার পাশের গাছের কাটা ডাল পড়ে এক শিশুর করুন মৃত্যু

[ccfic]
[cox_photocard_button]

নিজস্ব প্রতিনিধি:পরেশ দেবনাথ, 

যশোরের কেশবপুরে মায়ের সঙ্গে ভ্যানে করে খালা বাড়ি যাওয়ার পথে গাছের ডাল মাথায় পড়ে ফাতেমা খাতুন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নি-হত শিশু ফাতেমা খাতুন পার্শ্ববর্তী মণিরামপুর উপজেলার শ্যামকুড় গ্রামের হাসান আলীর মেয়ে।সোমবার (১৪ সেপ্টেম্বর-২৬) দুপুরে কেশবপুর উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নের বরণডালী গ্রামের ইনসানের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা যায়, শিশু ফাতেমা তার মায়ের সঙ্গে নানা বাড়ি থেকে ব্যাটারিচালিত ভ্যানে চড়ে উপজেলার সরসকাঠি গ্রামে খালার বাড়িতে বেড়াতে যাচ্ছিল। পথিমধ্যে বরণডালী গ্রামের ইনসানের মোড় এলাকায় পৌঁছালে স্থানীয় এক ব্যক্তি (রজব আলী) রাস্তার পাশের একটি গাছের ডাল কাটছিলেন। এ সময় কাটা ডালটি হঠাৎ সরাসরি শিশুটির গায়ের ওপর আছড়ে পড়লে সে গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. শারমিন ইয়াসমিন জানান, হাসপাতালে আনার আগেই শি-শুটির মৃত্যু হয়েছে।থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জয় কুমার বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। এ ঘটনায় গাছকাটার দায়িত্বে থাকা রজব আলীর পরিচয় শনাক্ত করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT