খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

রাষ্ট্রপতির সা‌থে খুলনা বিশ্ববিদ্যালয় ভি‌সির সাক্ষাৎ,খুবি’র ৭ম সমাবর্তন ২০২৭ এর প্রথম দি‌কে:

[ccfic]
[cox_photocard_button]

নিজস্ব প্রতিনিধি আবিদুর রহমান আলিফ 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রেসিডেন্ট ও বিশ্ববিদ্যালয়গুলোর চ্যান্সেলর (আচার্য) মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। বঙ্গভবনে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ও শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা করেন বলে জানান, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম।সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাষ্ট্রপতিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। সাক্ষাৎকালে প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের গুণগতমান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জনের পর শিক্ষার্থীরা যেন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্যতা ও দক্ষতার মাধ্যমে প্রতিষ্ঠিত করতে পারে, সে লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. নুরুন্নবী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান, ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. সালাউদ্দিন, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক ড. মোঃ আশিক উর রহমান, খানবাহাদুর আহছানউল্লা হলের প্রভোস্ট অধ্যাপক শরিফ মোহাম্মদ খান। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য যে, বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের সদস্য থেকে জানা যায়, আগামী বছরের জানুয়ারির শেষ সপ্তাহ থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হবে খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তন। বিষয়‌টি রাষ্ট্রপ‌তি‌কে অব‌হিত করা হ‌য়ে‌ছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT