খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

ঈদগাঁও বাজারে ডিসি সড়কে ৯দিন ধরে রাস্তার পরিমাপ কার্যক্রম চলমান

[ccfic]
[cox_photocard_button]

ঈদগাঁও,নিজস্ব প্রতিনিধি

যানজট নিরসন ও সড়ক প্রশস্তকরনের লক্ষেই
কক্সবাজারের ঈদগাঁও বাজারে ডিসি সড়কের রাস্তার পরিমাপের কার্যক্রম ৯দিন ধরে চলমান রয়েছে।
৬ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পযন্ত পরিমাপ নিরবচ্ছিন্নভাবে চলমান রেখেছেন ইউনিয়ন ভূমি অফিস সহকারী কর্মকর্তা আবদুল জব্বারে নেতৃত্ব একটি টিম।জানা যায়, গত ৪ সেপ্টেম্বর ঈদগাঁও উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক নোটিশের আলোকে এ কার্যক্রম শুরু করেছেন ইউনিয়ন ভূমি অফিস।টিমের সদস্যরা প্রতিদিন সকাল থেকে বিকেল পযন্ত ফিতা মেপে ডিসি সড়কের দুপাশে চিহ্নিত করে লাল দাগের চিহ্ন,পতাকা টাঙিয়ে দিচ্ছেন। ভূমি অফিসের কর্মকর্তারা ঈদগাঁও বঙ্গিমবাজার

শাপলা চত্ত্বর পয়েন্ট, হাইস্কুল গেইট, হাসপাতাল সড়ক,পশ্চিমের তরকারী বাজার,কাপড়ের গলি,বাঁশঘাটা সড়ক,ইউপি পরিষদ পয়েন্ট ও মরহুম বিমান মৌলভীর সড়কের মাথা পযন্ত পরিমাপ চলমান রয়েছে।ভূমি অফিসের এক দায়িত্বশীল জানান, রোদ ও বৃষ্টিকে উপেক্ষা করে ও অতি কষ্টের বিনিময়ে ঈদগাঁও বাজারসহ বাসস্টেশন এলাকায় ডিসি সড়কের দুইপাশের রাস্তার পরিমান প্রায় শেষের দিকে। এ পরিমাপে দীর্ঘদিনের পুরোনো গোপাট উদ্বারের প্রক্রিয়া চলছে।উল্লেখ্য যে, ঈদগাঁও বাজার ও স্টেশন এলাকায় যানজট নিরসন এবং ড্রেনেজ ব্যবস্থার স্থায়ী সমাধান ও সড়ক প্রশস্তকরণের জন্য একটি উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়। সড়কের নির্ধারিত সীমানার মধ্যে নির্মিত সকল স্থায়ী ও অস্থায়ী অবৈধ স্থাপনা,দোকানপাঠের বর্ধিত অংশ,সাইনবোর্ড এবং নির্মাণ সামগ্রী সরিয়ে নিতেও বলা হয়েছে নোটিশে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT