খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

কেশবপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৩ নেতা-সহ ৫ জন গ্রেফতার 

[ccfic]
[cox_photocard_button]

বিশেষ প্রতিনিধি পরেশ দেবনাথ

যশোরের কেশবপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের তিন নেতা সহ ৫ জনকে গ্রেফতার করেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর-২৬) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন-কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ২নং সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের সদস্য সুভাষ দেবনাথ (৬৪), ২নং সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের সদস্য ও আওয়ামী লীগ নেতা আব্দুস সবুর শেখ (৬০) এবং ৯নং গৌরিঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মোসলেম উদ্দিন ফকির (৫৫)। এছাড়াও মাদকবিরোধী অভিযানে ৭০ পিচ ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার পাশ্ববর্তী মনিরামপুর উপজেলার চালকিডাঙ্গা গ্রামের ইব্রাহিম হোসেন (২৬) এবং একই উপজেলার হাজরাকাটি গ্রামের মাদক সেবনকারী দিপু (২৮)।থানা সূত্রে জানা গেছে, গত সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে কেশবপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সাগরদাঁড়ি গ্রামের মৃত শিবপদ দেবনাথ এর ছেলে উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং ইউপি সদস্য সুভাষ দেবনাথ (৬৪) এবং সাগরদাঁড়ি ইউনিয়নের শেখপুরা গ্রামের মৃত আব্দুল আজিজ শেখের ছেলে ২নং সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের সদস্য ও আওয়ামী লীগ নেতা আব্দুস সবুর শেখ (৬০) এবং ৯নং গৌরিঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোসলেম উদ্দিন ফকির (৫৩) কে গ্রেফতার করে। উল্লেখ্য, চলতি বছরের ২২ আগস্ট উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের বাদুড়িয়া মোড় এলাকায় সন্ত্রাসী কার্যক্রমের নাশকতা মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। যার মামলা নং-১৪।অপরদিকে, গোপন সংবাদের ভিত্তিতে কেশবপুর থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন এর দিক-নির্দেশনায় ভাল্লুকঘর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক দেব কুমার দাস, সহকারী উপ-পুলিশ পরিদর্শক নারোদ বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে পৌর শহরের গাজীর মোড় এলাকা থেকে ৭০ পিচ ইয়াবা-সহ ইব্রাহিম হোসেন (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করে। সে পাশ্ববর্তী মনিরামপুর উপজেলার চালকিডাঙ্গা গ্রামের আবু কাসেম গাজীর ছেলে। মাদকসহ গ্রেফতারের ঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ত্রণ আইনে মামলা হয়েছে। যার মামলা নং-১৪। এছাড়াও আরেক অভিযানে উপজেলার সাতবাড়িয়া এলাকা থেকে মনিরামপুর উপজেলার হাজরাকাঠি গ্রামের মফিজ দফাদারের ছেলে দিপু (২৮) কে গ্রেফতার করে সামারি ট্রায়াল (Summary Trial) আইনে আদালতে প্রেরণ করা হয়েছে।এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন বলেন, গ্রেফতারকৃত সকল আসামিদের মঙ্গলবার দুপুরে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে। চুরি, ছিনতাই, মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত উপজেলা গড়তে থানা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT