খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

কেশবপুর গড়ভাঙা মাধ্যমিক বালিকা বিদ্যালয় হ্যান্ডবলে জেলা চ্যাম্পিয়ন

[ccfic]
[cox_photocard_button]

বিশেষ প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি পরেশ দেবনাথ

কেশবপুর গড়ভাঙা মাধ্যমিক বালিকা বিদ্যালয় ৫৩ তম গ্রীষ্মকালীন খেলাধুলায় হ্যান্ডবলে জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।জেলা পর্যায়ের এ প্রতিযোগিতায় দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে প্রতিপক্ষকে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে বিদ্যালয়ের প্রতিভাবান খেলোয়াড়রা। তাদের অসাধারণ দলীয় সমন্বয়, আত্মবিশ্বাস ও লড়াকু মানসিকতার কাছে প্রতিপক্ষ দলকে শেষ পর্যন্ত হার মানতে হয়েছে। এই সাফল্যে গড়ভাঙা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও ক্রীড়ানুরাগীদের মধ্যে আনন্দের আবহ তৈরি হয়েছে। বিদ্যালয়ের পক্ষ থেকে বিজয়ী খেলোয়াড়দের অভিনন্দন জানানো হয়েছে।বিদ্যালয়ের শিক্ষকরা জানান, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করা এবং তাদের প্রতিভা বিকাশে নিয়মিত সহযোগিতা করা হয়। জেলা পর্যায়ে হ্যান্ডবলে চ্যাম্পিয়ন হওয়ার এই অর্জন বিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের। বিদ্যালয়ের এই সাফল্য ভবিষ্যতে শিক্ষার্থীদের ক্রীড়াক্ষেত্রে আরও ভালো করতে অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাছাড়া এ বিদ্যালয়টির শিক্ষার্থীরা বিভিন্ন খেলাধূলায় বরাবর সুনাম করে আসছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT