খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক

[ccfic]
[cox_photocard_button]

সুনামগঞ্জ,  নিজস্ব প্রতিনিধি কুলেন্দু শেখর দাস 

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক ও দাপ্তরিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে শহরের নতুনপাড়াস্থ নতুন অফিসের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় শহরের নতুনপাড়াস্থ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দদের সাথে নিয়ে নতুন অফিসের ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন তিনি। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি এডভোকেট গৌরাঙ্গ পদ দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিপ্রেশ কুমার রায় বাপ্পীর সঞ্চালনায় উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক অসীম চন্দ্র বণিক। শুরুতেই পবিত্র গীতা পাঠ করেন কৃষ্ণ গোপাল গোস্বামী। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি এড. বিমান কান্তি রায়,জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কলি তালুকদার আরতি,সদস্য সচিব বিমল বণিক,শান্তিগঞ্জের জ্যোতি ভূষন তালুকদার, ,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারন সম্পাদক মণি কাঞ্চন দাস। এছাড়াও উপস্থিত ছিলেন প্রসেজিৎ নন্দী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সেতুল বাবু তালুকদার,সহ সাংগঠনিক সম্পাদক অমর চক্রবর্তী,দপ্তর সম্পাদক বিপ্লব কান্তি তালুকদার,কোষাধ্যক্ষ স্বপন সরকার,প্রচার সম্পাদক রিংকু চৌধুরী,এ্যাডভোকেট রাধাকান্ত সূত্রধর,নারায়ন চক্রবর্তী,সংগঠনের সহ দপ্তর সম্পাদক শিবু পোদ্দার,পম্পা এষ,চন্দন কুমার দাশ, শান্তিগঞ্জের সুরঞ্জিত চৌধুরী টপ্পা, কৃষ্ণা রানী দাশ,অজন্তা রানী,সাংস্কৃতিক সম্পাদক বাবুল আচার্য্যসহ বিভিন্ন উপজেলা থেকে আগত ভক্তবৃন্দরা।প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জের পৌরসভার প্রশাসক অসীম চন্দ্র বনিক বলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ একটি ঐতিহ্যবাহী ও দায়িত্বশীল সংগঠন। সুনামগঞ্জে অসাম্প্রদায়িকতার চেতনা,মূল্যবোধ এবং সম্প্রীতির যে নিদর্শন তা দেখে আমাদেরকে সত্যি অনুপ্রাণিত করে। এই জেলায় প্রতিটি ধর্মের মানুষের মাঝে দীর্ঘকাল থেকে সম্প্রীতির যে একটা মিলবন্ধন রয়েছে তা বাংলাদেশের মাঝে ব্যতিক্রম দৃষ্টান্ত। এই সম্প্রীতির ধারাবাহিকতা বর্তমান এবং আগামী প্রজন্মের ছেলেমেয়েরা দেখে শিখবে এবং তাদের অনুপ্রাণিত করবে বলে তিনি বিশ্বাস করেন। তিনি আগামী আসন্ন হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা সনাতন ধর্মের অনুসারীরা নিরাপদে এবং নির্বিঘ্নে পালনে জেলা প্রশাসন,পুলিশ প্রশাসনসহ সকল ধর্মের মানুষের সহযোগিতা থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT