খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

অটোরিকশাচালক আজমের সততার অনন্য দৃষ্টান্ত 

[ccfic]
[cox_photocard_button]

ঈদগাঁও, নিজস্ব প্রতিনিধি

সংসারে শত অভাব-অনটন, প্রতিদিনের পেটের টানে হাড়ভাঙা খাটুনি, তবুও লোভের কদর্যতা এক ফোঁটাও ছুঁতে পারেনি তাঁকে। বলছি খেটে খাওয়া এক অটোরিকশাচালক আজমের কথা। নিজের আর্থিক দুরবস্থা আর চরম অসচ্ছলতা যাঁকে দমাতে পারেনি, সততার মূর্ত প্রতীক হয়ে তিনি আজ স্থাপন করেছেন এক অনন্য দৃষ্টান্ত।ঘটনা তিন দিন আগের। পেটের দায়ে অটো রিকশা নিয়ে বেরিয়েছিলেন আজম। সারাদিন রিকশা চালিয়ে ঘরে ফেরার পর তাঁর নজরে আসে একটি যাত্রীর ফেলে যাওয়া মূল্যবান জিনিস কিছু স্বর্ণালংকার। যে কেউ হলে হয়তো এই আকস্মিক প্রাপ্তিতে লোভে পড়ে যেতেন, কিন্তু আজমের মন সায় দেয়নি পরের হক নিজের করে নিতে।এরপর থেকে শুরু হয় প্রকৃত মালিককে খোঁজার এক অদম্য লড়াই। একটানা তিন দিন ধরে সম্ভাব্য বিভিন্ন স্থানে মালিকের সন্ধান চালিয়েছেন তিনি। কিন্তু কোনভাবেই মালিকের দেখা না পেয়ে শেষ পর্যন্ত তিনি ছুটে এসেছেন গণমাধ্যমের শরণাপন্ন হয়ে। আজমের একমাত্র আকুতি,স্বর্ণালংকারগুলো যেন অক্ষত অবস্থায় তাঁর প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিতে পারেন। অটোরিকশার হ্যান্ডেল ধরা হাত দুটো হয়তো মলিন, কিন্তু তাঁর মনের সচ্ছতা যে কোন রত্ন ভাণ্ডারের চেয়েও দামি, তা আজ প্রমাণিত। সাধারণ মানুষের মনে দোলা দেওয়া আজমের এই সততা ও মানবিকতার গল্প ইতোমধ্যে এলাকায় ব্যাপক প্রশংসার কুড়িয়েছে।আজমের এখন একটাই প্রত্যাশা, এই সংবাদটি ছড়িয়ে পড়ুক চারদিকে। খবরটি পৌঁছাক সেই অভাগা মালিকের কানে, যিনি হয়তো হারিয়ে মূল্যবান সম্পদ হারানোর বেদনায় বিলাপ করছেন। সংবাদটি জানাজানি হলে খুব দ্রুতই স্বর্ণের প্রকৃত মালিকের সন্ধান মিলবে এবং পরম যত্নে সেই মূল্যবান জিনিসগুলো তিনি নিরাপদে তুলে দিতে পারবেন মালিকের হাতে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT