খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

ডুমুরিয়ার কোমরাইলে ২৫ পিস ইয়াবাসহ ইশা মোড়ল আটক

[ccfic]
[cox_photocard_button]

ডুমুরিয়া, নিজস্ব প্রতিনিধি জি. এম. ফিরোজ

ডুমুরিয়ার কোমরাইলে মাদকবিরোধী অভিযানে ২৫ পিস ইয়াবাসহ আসলাম মোড়ল ওরফে ইশা (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার রাত ৮টা ৪৫ মিনিটের দিকে কোমরাইল বাংলালিংক টাওয়ারের মোড় থেকে তাকে আটক করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রঘুনাথপুর তদন্তকেন্দ্রের এসআই বাবর আলী ও এসআই হাসানের নেতৃত্বে যৌথ অভিযান চালানো হয়। এ সময় ইশা মোড়লকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে পুলিশ দাবি করেছে।আটক ইশা মোড়ল কোমরাইল এলাকার মৃত আশরাফ মোড়লের ছেলে। পুলিশের ভাষ্য অনুযায়ী, মাদক বেচাকেনার অভিযোগে তাকে আটক করা হয়েছে।পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং আজ শনিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।মাদকবিরোধী অভিযানে আরও তৎপরতা বাড়ানোর কথা জানিয়েছে পুলিশ।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT