খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

ইরানের বিরুদ্ধে অভিযানে নেমে ২১ সেনা হারাল যুক্তরাষ্ট্র, আহত ৮৬৫

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানকে কেন্দ্র করে আমেরিকার সামরিক হতাহতের ঘটনায় নিহতের সংখ্যা ২১ জনে দাঁড়িয়েছে, যদিও আহতদের প্রকৃত সংখ্যা নিয়ে প্রশ্ন রয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের হালনাগাদ তথ্যে এই তথ্য জানানো হয়েছে। প্রতিরক্ষা দপ্তরের হতাহতের তথ্যব্যবস্থা ডিসিএএসের হিসাবে, গত ৯ অক্টোবর পর্যন্ত এসব হতাহতের তথ্য নথিভুক্ত করা হয়েছে। আগের হিসাবের তুলনায় নিহতের সংখ্যা দুজন এবং আহতের সংখ্যা চারজন বেড়েছে।

পেন্টাগনের হিসাবে, নিহতদের মধ্যে যুদ্ধের সময় প্রাণ হারানো সেনাসদস্যদের পাশাপাশি ইরানবিরোধী অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য ঘটনায় নিহত ব্যক্তিরাও রয়েছেন। তবে যুক্তরাষ্ট্রের সামরিক হতাহতের প্রকৃত সংখ্যা নিয়ে প্রশ্ন উঠেছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য ইন্টারসেপ্ট জানিয়েছে, ৭ জুলাইয়ের পরের কিছু হতাহতের ঘটনা ‘অপারেশন এপিক ফিউরি’র আওতাভুক্ত হতাহতের হিসাব থেকে আলাদাভাবে নথিভুক্ত করা হয়েছে। এতে সংঘাতের মোট প্রাণহানি ও আহতের সংখ্যা নির্ধারণ জটিল হয়ে পড়েছে।

এর আগে সেপ্টেম্বরের শুরুতে পেন্টাগনের হিসাবে, ইরান সংঘাতের সঙ্গে সংশ্লিষ্ট ঘটনায় যুক্তরাষ্ট্রের ১৮ সেনা নিহত এবং ৮২০ জন আহত হয়েছিলেন। সব মিলিয়ে তখন সামরিক হতাহতের সংখ্যা ছিল ৮৩৮। সূত্র: শাফাক নিউজ

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT