খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

পাহাড়ের শান্তি, সম্প্রীতি ও যুব উন্নয়ন নিয়ে জেলা পরিষদের মতবিনিময়

খাগড়াছড়িতে যুব উন্নয়ন ও শান্তি বজায় রাখার মতবিনিময় সভা

পাহাড়ের যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখার প্রত্যেকে এক বিশাল মতবিনিময় সভা সম্পন্ন করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। সোমবার (১২ অক্টোবর) পার্বত্য জেলার প্রধান শহর খাগৡাছড়িতে এই সভা সম্পন্ন হয়।

সভায় পাহাড়ের যুবসমাজের উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ, দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান এবং পার্বত্যাঞ্চলের সার্বিক শান্তি-শৃঙ্খলা রক্ষায় তরুণদের ইতিবাচক ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। এতে জেলার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক যুব প্রতিনিধি অংশগ্রহণ করেন।

সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়া। তিনি বলেন, পাহাড়ের উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে যুবশক্তির কোনো বিকল্প নেই। এ অঞ্চলের তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তাদের সঠিক দিকনির্দেশনা প্রদান, দক্ষতা বৃদ্ধি এবং আত্মকর্মসংস্থানের পরিবেশ তৈরি করা অত্যন্ত জরুরি।

ওয়াদুদ ভূইয়া যুবদের মাদক, সহিংসতা ও যেকোনো নেতিবাচ্য কর্মকাণ্ড থেকে দূরে থেকে শিক্ষা, প্রশিক্ষণ, খেলাধুলা এবং উৎপাদনমুখী কাজে যুক্ত হওয়ার আহ্বান জানান। একই সাথে পাহাড়ি ও বাঙালি-সব সম্প্রদায়ের তরুণদের পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির বন্ধনে ঐক্যবদ্ধ হয়ে এলাকার উন্নয়নে কাজ করার অনুরোধ জানান।

সভায় প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন খাগৡাছড়ি রিজিয়ন ও ২০৩ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক। সভার সভাপতি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান, মং সার্কেলের সার্কেল চিফ সাচিং প্রু চৌধুরী।

সভায় বক্তারা বলেন, খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন বিভিন্ন জোনের মাধ্যমে ইতিপূর্বে পাহাড়ি ও বাঙালি বেকার যুবকদের দক্ষতা বাড়াতে নানা রকম প্রশিক্ষণ প্রদান এবং সনদ বিতরণ করা হয়েছে। অন্যদিকে, পার্বত্য জেলা পরিষদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তরুণদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থান সৃষ্টির বিভিন্ন নতুন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

বক্তারা আরও বলেন, পাহাড়ের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পর্যটন, কৃষি, ক্ষুদ্র উদ্যোগ ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে। শুধু প্রশিক্ষণ নয়, তাদের কাজের সুযোগ তৈরি করা এবং স্থানীয় সম্পদকে কাজে লাগানো এখন সময়ের দাবি।

সভায় তরুণদের পক্ষ থেকে উঠে আসা বিভিন্ন যুক্তিসঙ্গত মতামত ও সমস্যার আলোকে যুব উন্নয়ন এবং পার্বত্যাঞ্চলে স্থায়ী শান্তি-সম্প্রীতি বজায় রাখতে সমন্বিত কার্যকর পদক্ষেপ গ্রহণের আশাবাদ ব্যক্ত করা হয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT