খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

সামাজিক মাধ্যমে জনপ্রিয় সেই ছোট্ট দ্বীপ আর নেই

সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় সেই ছোট্ট দ্বীপ আর নেই
সূত্র শিরোনাম: সামাজিক মাধ্যমে জনপ্রিয় সেই ছোট্ট দ্বীপ আর নেই
সূত্র URL: https://www.bd24live.com/bangla/809517
সূত্র পাঠ্য:
হবিগঞ্জের বাহুবলে পুকুরের পানিতে ডুবে মারা গেছে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপ শীল।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে বাড়ির পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মাত্র ৩ বছর ৩ মাস বয়সী শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
দ্বীপ বাহুবল উপজেলার নারিকেলতলা গ্রামের বাসিন্দা বিজয় শীলের একমাত্র ছেলে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, মঙ্গলবার দুপুর ২টা ১০ মিনিটের দিকে দ্বীপকে খুঁজে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে দুপুর ২টা ৩৫ মিনিটে বাড়ির পাশের পুকুরে তার মরদেহ পাওয়া যায়।
দ্বীপের কাকা বিপ্লব শীল নিউ ভিশন কেজি অ্যান্ড হাইস্কুলের সহকারী শিক্ষক। পাশাপাশি তিনি একজন কনটেন্ট ক্রিয়েটর। কয়েক মাস ধরে কাকার সঙ্গে বিভিন্ন সৃজনশীল ভিডিওতে অংশ নিত দ্বীপ। এসব ভিডিওর মাধ্যমে অল্প সময়েই সোশ্যাল মিডিয়ায় পরিচিতি পায় শিশুটি। তার উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত আচরণ দর্শকদের আকর্ষণ করেছিল।
দ্বীপের মৃত্যুর খবর কাকা বিপ্লব শীলও তার সোশ্যাল মিডিয়ার পেজে প্রকাশ করেন। খবরটি ছড়িয়ে পড়ার পর সেখানে শোক প্রকাশ করেন অসংখ্য মানুষ। ছোট্ট দ্বীপের সঙ্গে জড়িত স্মৃতি ও ভালোবাসার কথা জানিয়ে মন্তব্য করেন অনেকে।
মাত্র তিন বছর বয়সেই সোশ্যাল মিডিয়ায় বহু মানুষের ভালোবাসা পাওয়া শিশুটির এমন আকস্মিক মৃত্যুতে শোকাহত পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT