খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

শুটিংয়ে ভয়াবহ দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইমরান হাশমি

বলিউড অভিনেতা ইমরান হাশমি সাম্প্রতিক সময়ে একটি বড় দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন। তার আসন্ন ছবি ‘গানমাস্টার জি ৯’-এর ক্লাইম্যাক্স দৃশ্যের শুটিং চলাকালীন এই ঘটনা ঘটে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একটি ক্রেন থেকে ঝোলানো একটি এসইউভি আকাশে উল্টে যায় এবং নিচে রাখা একটি কালো ভ্যানের উপর আছড়ে পড়ে। এ সময় ইমরান গাড়ির কাছাকাছি অবস্থান করছিলেন।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর ভক্তরা অভিনেতার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ভিডিওটিতে দেখা যায়, শুটিং সেটে স্টান্টের প্রস্তুতি নিচ্ছেন কলাকুশলীরা। কাউন্টডাউন শুরু হওয়ার পর ক্রেন থেকে ঝোলানো এসইউভিটি মাঝ আকাশে উল্টে যায়। পরে সেটি সজোরে নিচে পার্ক করা একটি কালো ভ্যানের ছাদে আছড়ে পড়ে।

ভিডিওটিতে ইমরানকে দুর্ঘটনাস্থলের কাছাকাছি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সামান্য এদিক-সেদিক হলেই বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা করা হচ্ছে। তবে ঘটনাটি পরিকল্পিত স্টান্টের অংশ ছিল, নাকি কোনো কারিগরি ত্রুটির কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

সৌভাগ্যক্রমে, এই ঘটনায় ইমরান হাশমি বা শুটিং সেটের অন্য কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি। এই বিষয়ে সিনেমাটির নির্মাতাদের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। শুটিংয়ের স্থান সম্পর্কেও বিস্তারিত জানা যায়নি।

এদিকে, আদিত্য দত্ত পরিচালিত ‘গানমাস্টার জি ৯’ মুক্তির আগেই বিভিন্ন ঘটনা নিয়ে আলোচনায় এসেছে। গত জুনে ভারতের উত্তরাখণ্ডের হরিদ্বারে সিনেমাটির শুটিং ঘিরে বিতর্ক তৈরি হয়। শুটিং সেটে ‘বার অ্যান্ড ক্যাফে’র একটি সাইনবোর্ড দেখে আপত্তি জানান স্থানীয় বাসিন্দারা। একপর্যায়ে বিক্ষোভের মুখে শুটিং বন্ধ হয়ে যায়।
পরে সিনেমাটির প্রযোজক দীপক মুকুট জানান, কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্য তাদের ছিল না। স্থানীয়দের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়া হয়। তিনি আরও বলেন, একজন হিন্দু হিসেবে হরিদ্বারে বার খোলার কথা তিনি স্বপ্নেও ভাবতে পারেন না।

সিনেমাটিতে ‘ঈশ্বর’ নামের এক ডেয়ারি ফার্মের মালিকের চরিত্রে অভিনয় করছেন ইমরান হাশমি। ভালোবাসার মানুষকে রক্ষা করতে যেকোনো সীমা অতিক্রম করতে প্রস্তুত এই চরিত্র। গত আগস্টে প্রকাশিত সিনেমাটির প্রথম ঝলকও দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করে।
ইমরান হাশমি ছাড়াও সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জেনেলিয়া দেশমুখ, অপারশক্তি খুরানা এবং অভিষেক সিং। সবকিছু ঠিক থাকলে আগামী ২৭ নভেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ‘গানমাস্টার জি ৯’-এর।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT