খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

‘আমার বউ আমার টেনশন না, আপনাদের টেনশন’, ক্ষোভ ওমর সানীর

প্রচারিত গুঞ্জনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করে হুঁশিয়ার দিলেন অভিনেতা ওমর সানী। স্ত্রী মৌসুমী ও ছেলে ফারদিন এহসানকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মিথ্যা তথ্যের কারণেই তিনি এ প্রতিবাদ জানালেন। বুধবার বিকেল সাড়ে চারটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) প্রাঙ্গণে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি ক্ষোভ প্রকাশ করেন।

ওমর সানী স্পষ্ট বলেন, “আমার বউ আমার টেনশন না, আপনাদের টেনশন। আমার ছেলে কিছুক্ষণ আগেও এ বিষয়ে কথা বলেছে। সে আইনের আশ্রয় নিতে বলেছে। আমাদের নিয়ে লেখালেখি না করলেই নয়?” পরিবার নিয়ে ভালো আছেন জানিয়ে তিনি আরও বলেন, “ভাই, আমরা অনেক সিনিয়র হয়ে গেছি। চলচ্চিত্রে এসে কি আমরা পাপ করেছি? আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। নিজের কাজ নিয়েও ভালো আছি। আমি চুরি করি না।”

চলচিত্রে এখনো অভিনয় করতে চান জানিয়ে তিনি দাবি করেন, তাঁর সঙ্গে অনেকের ছবি থাকতে পারে, তবে তাঁরা নিজেদের জায়গায় ঠিক আছেন। মিথ্যা তথ্য ছড়ানো বন্ধের আহ্বান জানিয়ে তিনি হুঁশিয়ারি দেন, “আমার বেশি টাকা লাগে না। আমাকে আমার মতো থাকতে দিন। চলে যাওয়ার সময় এসে গেছে। আমাদের নিয়ে মিথ্যা কথা ছড়াবেন না। যেসব পোস্টে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে, সেগুলো ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে না নিলে মামলা করব।”

তিনি প্রশ্ন তোলেন, অন্যরা দেশের বাইরে থাকেন, এখন পরিবারের জন্য কিছু করার সময়। তাঁদের নিয়ে মিথ্যা তথ্য ছড়িয়ে কত টাকা আয় করা হবে, তা নিয়েও তিনি আক্ষেপ করেন।

গতদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়েছিল, ওমর সানী ও মৌসুমীর একমাত্র ছেলে ফারদিন এহসান স্বাধীন পরিবারের সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিয়ে যুক্তরাষ্ট্রের বাসা থেকে মাকে বের করে দিয়েছেন। ওমর সানী এই খবরকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ফারদিন বর্তমানে দুবাইয়ে রয়েছেন এবং মৌসুমী যুক্তরাষ্ট্রে আছেন। যুক্তরাষ্ট্রে তাঁদের কোনো সম্পত্তি নেই বলে দাবি করেন তিনি। ফলে মৌসুমীকে বাড়ি থেকে বের করে দেওয়ার খবরের সত্যতা নেই বলে জানান তিনি।

এই গুঞ্জনের প্রতিবাদে এর আগেই ফারদিন এহসান নিজের ফেসবুক পেজ থেকে সংশ্লিষ্ট পেজগুলোর জন্য ২৪ ঘণ্টার সময়সীমা নির্ধারণ করে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। পাশাপাশি পরিবারের বিরুদ্ধে প্রচারিত কনটেন্টের স্ক্রিনশটও শেয়ার করেছিলেন তিনি। ছেলের অবস্থানের প্রতি সমর্থন জানিয়ে ওমর সানী ওই পোস্ট নিজের টাইমলাইনে শেয়ার করেছিলেন। বুধবার সাংবাদিকদের সামনে নিজের অবস্থান স্পষ্ট করে তিনি স্পষ্ট বার্তা দেন— পরিবার নিয়ে মিথ্যা তথ্য প্রচার বন্ধ না হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT