
রাজশাহীর তালাইমারী এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালকের মৃত্যু, দুজন আহত
রাজশাহীর তালাইমারী এলাকায় একটি প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক মো. শাহ জালালী (৫০) নিহত হয়েছে। এই দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে এই সড়ক দুর্ঘটনা ঘটে। ঘটনার সময় গাড়িটি চালাচ্ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের একজন শিক্ষার্থী।
নিহত শাহ জালালীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শামীম হাসান।
