খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

সকলের সহযোগিতা পেলে নির্বাচনের আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চাই: সালাউদ্দিন ভূঁইয়া

আখাউড়ার সম্ভাব্য মেয়র প্রার্থী হাজী সালাউদ্দিন ভূঁইয়া বলেছেন, সকলের সহযোগিতা পেলে তিনি নির্বাচনের আগেই জনগণের জন্য করা প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারবেন। তিনি এ কথা বলেন শনিবার (১৭ অক্টোবর) দুপুরে আখাউড়া পৌরশহরের সড়ক বাজার এলাকার একটি চাইনিজ রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায়।

সভায় সালাউদ্দিন ভূঁইয়া সাংবাদিকদের স্বাগত জানিয়ে আখাউড়া পৌরসভার উন্নয়ন পরিকল্পনা ও ভবিষ্যৎ ভাবনা তুলে ধরেন। তিনি বলেন, আখাউড়ার উন্নয়নে কাজ করতে চান তিনি এবং এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন। নির্বাচনে ভালো মানুষদের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।

সাংবাদিকদের উদ্দেশে সালাউদ্দিন ভূঁইয়া বলেন, সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকা উচিত। তিনি সব সময় সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস দেন এবং নির্বাচিত হলে সাংবাদিকদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় সাংবাদিকদের সহায়তায় একটি কল্যাণ তহবিল গঠনের ইচ্ছাও প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক আসাদুজ্জামান খান।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT