
ইউরোপীয় কমিশন অনলাইন ভ্রমণ প্ল্যাটফর্ম বুকিং ডটকমের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে। কমিশনের ফেসবুক পেজে বুধবার (২১ অক্টোবর) দেওয়া বার্তায় জানানো হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট (ডিএসএ) অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বুকিং ডটকমকে নির্দেশনা দেওয়া হয়েছে।
তদন্তে অনলাইনে ভুয়া তালিকা ও ফিশিং প্রতারণার ঝুঁকি মোকাবিলায় প্ল্যাটফর্মটির ভূমিকা যাচাই করা হবে। একই সঙ্গে সার্চের ফলাফলে অর্থের বিনিময়ে উপরে দেখানো তালিকাগুলো স্পষ্টভাবে চিহ্নিত করা উচিত কি না, তা-ও যাচাইয়ের বিষয় হবে।
বর্তমানে কোনো অভিযোগ নিশ্চিত করা হয়নি। বিষয়গুলো তদন্তের অধীনে থেকে কমিশনের চূড়ান্ত সিদ্ধান্তের আগে প্রমাণ মূল্যায়ন করা হবে।
