
মাদক ও কিশোর গ্যাংের গডফাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ পুলিশের
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. সায়েদুর রহমান মাদক ও কিশোর গ্যাংের সাথে জড়িত গডফাদারদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকালে পুলিশ হেডকোয়ার্টারে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের এই নির্দেশ দেন।
সভায় মহানগর পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় গডফাদারদের চিহ্নণ ও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ওপর জোর দেওয়া হয়।
তবে সভায় কোন নির্দিষ্ট ব্যক্তির নাম বা এ পর্যন্ত কতজন গডফাদার চিহ্নিত করা হয়েছে, সে সম্পর্কে কোন তথ্য দেওয়া হয়নি।
