খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

হজরত ইউসুফ (আ.)-এর সমাধিস্থলে অভিযান চালাল ইসরায়েলি সেনারা

নাবলুসে হজরত ইউসুফ (আ.)-এর সমাধিতে ইসরায়েলি সেনারা চালিয়েছে অভিযান। একই সঙ্গে শহরের আশপাশের কয়েকটি গ্রামে বাড়িঘরে তল্লাশি এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার (Wafa) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট মাধ্যম।

প্রতিবেদন অনুযায়ী, ভোরের দিকে ইসরায়েলি সেনারা নাবলুসের পূর্বাঞ্চলে প্রবেশ করে। পরে তারা ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন এলাকায় অবস্থিত হজরত ইউসুফ (আ.)-এর সমাধিস্থলে হানা দেয়। এরপর আশপাশের কয়েকটি গ্রামে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। এ সময় তারা বিভিন্ন বাড়িতে প্রবেশ করে তল্লাশি চালায় এবং কয়েকটি বাড়িতে ভাঙচুর ও তছনচের ঘটনাও ঘটায়।

তবে এসব অভিযানে তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি। উল্লেখ্য যে, নাবলুসের হজরত ইউসুফ (আ.)-এর সমাধি ফিলিস্তিন ও ইসরায়েলিদের কাছে ধর্মীয় ও ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ একটি স্থান। এটি নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব রয়েছে দুই পক্ষের মধ্যে।

October 31, 2026
হজরত ইউসুফ (আ.)-এর সমাধিস্থলে অভিযান চালাল ইসরায়েলি সেনারা

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT