খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

মামলা মানেই ঝামেলা, কোর্টে দৌড়াদৌড়ি করতে চাই না: তাহসিফের বাবা

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেএম তাহসিফ সাউরির মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর আন্তরিক সহযোগিতা চেয়েছেন তার বাবা একেএম এনায়েতুল করিম। ছেলের মৃত্যুর ঘটনায় এখনও মামলা দায়ের না করার কারণও ব্যাখ্যা করেছেন তিনি।

শুক্রবার (৩০ অক্টোবর) গণমাধ্যমের সাথে আলাপকালে তাহসিফের বাবা জানান, মামলা দায়ের করতে পরিবার এখনও কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। আদালতে দৌড়াদৌড়ি এবং বিভিন্ন আইনি জটিলতা এড়াতে তারা চান। তবে সরকারি সংস্থাগুলোর তদন্ত কার্যক্রমের ওপর তাদের আস্থা রয়েছে।

এনায়েতুল করিম বলেন, মামলার বিষয়ে তারা এখনও চিন্তা করেননি। পরিবারিকভাবে আলোচনার পর সিদ্ধান্ত নেবেন। তিনি আরও বলেন, সরকার নিশ্চিতভাবে এই ব্যাপারে দায়িত্ববোধের পরিচয় দেবে এবং অত্যন্ত আন্তরিক হবে—এই বিশ্বাস তার।

মামলা না করার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, দেশে মামলা মানে এক ধরনের ঝামেলা। আদালতে দৌড়াদৌড়ি করতে কেউ চায় না।

তাহসিফের বাবা সরকারি সংস্থাগুলোর তৎপরতা সম্পর্কে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, সরকারের বিভিন্ন সংস্থা দায়িত্বশীল এবং সক্রিয়ভাবে কাজ করছে। তাই মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ ভূমিকা রাখবেন—এই আশা তার।

পুলিশের দাওয়ায় তাহসিফের দৌড়ে পালানোর প্রসঙ্গেও বাবা প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, একজন ডিফেন্স অফিসার পুলিশের দাওয়ায় দৌড়াবে, এটা কি হাস্যকর কথা নয়? এই প্রশ্নই উঠে না।

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর বিকালে রাজধানীর উত্তরখান এলাকার তুরাগ নদের রাজাঘাট থেকে নৌ পুলিশ তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করে। তিনি পরিবারের সাথে উত্তরার ১৮ নম্বর সেক্টরে বসবাস করতেন।

মরদেহ উদ্ধার করার পর দীর্ঘদিন তার ব্যবহৃত মোটরসাইকেলের সন্ধান পাওয় যায়নি। পরে মোটরসাইকেলটি উদ্ধারের মাধ্যমে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মৃত্যুর রহস্য উদঘাটনের তদন্তে নতুন সূত্র পেয়েছে।

তবে তাহসিফের মৃত্যুর প্রকৃত কারণ কী এবং এর পাশে অন্য কারো জড়িততা আছে কি না, এখনও নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট সংস্থা বিষয়টি তদন্ত করছে।

October 31, 2026
মামলা মানেই ঝামেলা, কোর্টে দৌড়াদৌড়ি করতে চাই না: তাহসিফের বাবা

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT