
গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ অন্তত আট নিহত
গাজা পট্টিতে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় অন্তত আটজন ফিলিস্তিনী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চার বছরের এক শিশুও রয়েছে। হাসপাতালের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে।
রবিবার (০১ নভেম্বর) দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় পাঁচজন ফিলিস্তিনী পুলিশ সদস্য নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। ফিলিস্তিনী স্বরাষ্ট্র ও জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
নিহতদের সম্পূর্ণ পরিচয় এবং আহতদের সঠিক সংখ্যা সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
