খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

ঢাবির হল থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক করে পুলিশে দিলো ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হল থেকে ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ থাকা এক নেতাকে আটক করে ছাত্রদল। আটক ব্যক্তি হলেন অর্ক রায়, যিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সমাজসেবা সম্পাদক এবং মৃত্তিকাবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

রবিবার (১ নভেম্বর) বিকেলে হলে থাকা ক্যান্টিনে খাবার খেতে এসে অর্ককে ছাত্রদলের নেতা-কর্মীরা আটক করেন। পরে হল প্রশাসন এবং বিশ্ববিদ্যালয়ের প্রটেক্টোরিয়াল টিমের উপস্থিতিতে তাঁকে শাহবাগ থানা-পুলিশের হাতে সোপর্দ করা হয়।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, জগন্নাথ হলে ঢুকলেই ছাত্রদলের নেতা-কর্মীরা অর্ককে আটক করেন। আটকের পর তাঁকে একটি ব্যানার ধরিয়ে দেওয়া হয়, যাতে লেখা ছিল “আপা আপনি ডিসেম্বরে আইসেন না”। এ সময় ছাত্রদলের নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দেন, যার মধ্যে ছিল “আপা আপা করিস না, আপা কিন্তু আইবো না”, “শেখ শেখ করিস না, শেখের বেটি আইবো না” এবং “পিঠের চামড়া থাকবে না”।

জগন্নাথ হল ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও ডাকসু নির্বাচনে হল সংসদের নির্বাচিত সদস্য ধ্রুব রায় জানান, কিছু দিন ধরে অর্কের হলের গতিবিধি তাঁদের নজরে ছিল। তাঁর আচরণ ও কর্মকাণ্ড তাঁদের কাছে সন্দেহজনক মনে হয়। ধ্রুব রায়ের দাবি, অর্ক ফেসবুকে নিয়মিত পোস্ট দিয়ে আসছেন, যেখানে বলা হয় যে শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন। পাশাপাশি জগন্নাথ হলের নিষ্ক্রিয় ছাত্রলীগ নেতাদের সঙ্গে যোগাযোগ করে ক্যাম্পাস অস্থিতিশীল করার পরিকল্পনা করছেন বলে তাঁদের সন্দেহ হয়।

জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক দেবাশীষ পাল আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া সংক্রান্ত বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসন ও পুলিশ দেখবেন।

সার্বিক বিষয়ে জানতে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে, তিনি ফোন ধরেননি।

November 2, 2026
ঢাবির হল থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক করে পুলিশে দিলো ছাত্রদল

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT