
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ১১ নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করা হয়েছে। সংগঠনের বিভিন্ন হল ইউনিটের এই নেতারা গুরুত্বপূর্ণ পদে থাকা সত্ত্বে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগের মুখে পড়েছেন। তাদের থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর ও সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিকের নির্দেশনায় পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে সংগঠনের এই পদক্ষেপের পাশাপাশি নেতাদের বিরুদ্ধে উঠা অভিযোগের বিষয়টিও তুলে ধরা হয়েছে।
দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে ১১ নেতার বিরুদ্ধে শোকজ জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদেরকে নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
