খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

রাবিতে তারেক রহমান সরকারের পররাষ্ট্রনীতি নিয়ে সেমিনার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পররাষ্ট্রনীতি সেমিনার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাবি বর্তমান তারেক রহমান সরকারের পররাষ্ট্রনীতি সম্পর্কে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ডিনস কমপ্লেক্সে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের উদ্যোগে মঙ্গলবার ১০ নভেম্বর বিকেলে এ সেমিনার আয়োজন করা হয়। সভায় জাতীয় স্বার্থ, অর্থনৈতিক কূটনীতি, প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক, রোহিঙ্গা সংকট ও অভিবাসনকে পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হিসেবে উল্লেখ করে বক্তারা।

সেমিনার প্রধান আলোচক হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক প্রফেসর অধ্যাপক ড. আকমল হোসেন। তিনি বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি গড়তে হবে এমন একটি দৃষ্টিভঙ্গি, যেখানে কোনো দেশের প্রতি অধীন না হয়ে সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক টিকে থাকবে। সমতা, ন্যায্যতা, পারস্পরিক স্বার্থ ও আন্তর্জাতিক আইন অনুযায়ী সহযোগিতা বাড়ানো জরুরি।

তিনি আরও বলেন, অর্থনৈতিক কূটনীতিতে নতুন বাজার, অগ্রাধিকারমূলক বাণিজ্য, বৈদেশিক বিনিয়োগ, প্রযুক্তি আদান-প্রদান ও শিল্পে মূল্য সংযোজন বৃদ্ধিকে প্রাসঙ্গিক করে বলেন। প্রতিবেশী দেশের সঙ্গে, বিশেষ করে ভারতের সঙ্গে, সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্ক উন্নয়ন নিশ্চিত করতে হবে। সীমান্ত হত্যা ও পুশ-ইন প্রতিরোধে পদক্ষেপ নেওয়ার কথাও তিনি জোর দেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম বলেন, আইআর বিভাগ এক মাসে দুটি সেমিনার আয়োজন করেছে, যা সত্যিই প্রশংসার দাবি। তিনি বলেন, এ বিভাগের অন্যতম দক্ষ শিক্ষক রয়েছেন। তিনি বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও অর্থনৈতিক কূটনীতিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির মাধ্যমে কোনো দেশের প্রতি অধীন না হয়ে সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে হবে। চীন ও জাপানের সঙ্গে সাম্প্রতিক চুক্তি ও সহযোগিতাকে পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা উচিত। রোহিঙ্গা সংকট, জ্বালানি নিরাপত্তা, সামুদ্রিক কূটনীতি ও বাণিজ্যিক অংশীদারত্ব বাংলাদেশের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার। রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, জ্বালানির উৎস বহুমুখীকরণ এবং ব্লু ইকোনমির উন্নয়নে গুরুত্ব দিতে হবে।

সভাপতির বক্তব্যে আইআর বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শরিফুল ইসলাম বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতির অগ্রাধিকারে অভিবাসন ও অর্থনৈতিক কূটনীতিকে বিশেষ গুরুত্ব দিতে হবে। এ সময় তিনি সেমিনারে উপস্থিত সহকর্মী ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানের শেষে প্রধান আলোচক অধ্যাপক ড. আকমল হোসেন শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক ও বিভিন্ন বর্ষের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

November 12, 2026
রাবিতে তারেক রহমান সরকারের পররাষ্ট্রনীতি নিয়ে সেমিনার

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT