খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

চলন্ত অটোরিকশা থামিয়ে নারীকে দলবদ্ধ ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চলন্ত অটোরিকশা থামিয়ে এক নারীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণ ও স্বর্ণালংকার লুটের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি রাজাকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

এসআরবি-১৪-এর সিপিসি-২ ইউনিটের কিশোরগঞ্জের একটি আভিযানিক দল গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার বত্রিশ এলাকায় পৌর মহিলা কলেজের কাছ থেকে তাঁকে গ্রেপ্তার করে। আজ বুধবার (১১ নভেম্বর) সাড়ে ১১টার দিকে ইউনিটটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার রাজা (২৭) পাকুন্দিয়ায় দায়ের করা সংঘবদ্ধ ধর্ষণ মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি। তাঁকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বিদেশ থেকে দেশে ফেরা ওই নারী গত ৬ অক্টোবর সন্ধ্যা সাতটার দিকে পাকুন্দিয়া বাজার থেকে অটোরিকশায় বাসায় ফিরছিলেন। অভিযোগ অনুযায়ী, সৈয়দগাঁও ফায়ার সার্ভিসের কাছে পৌঁছালে আসামিরা অটোরিকশার গতি রোধ করে এবং তাঁকে জোরপূর্বক নামিয়ে একটি নির্জন ছাপড়া ঘরের নিচে নিয়ে যায়। সেখানে রাজা, তাঁর সহযোগী বিজয় (২৩) ও বাবু (২০) পর্যায়ক্রমে তাঁকে ধর্ষণ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। ওই সময় তাঁর স্বর্ণালংকারও লুট করা হয় এবং পরে আসামিরা হুমকি দিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় ৮ অক্টোবর ভুক্তভোগী নারী নিজে পাকুন্দিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এ মামলায় রাজাকে এক নম্বর আসামি করা হয়।

র্যাবের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে গত ৪ নভেম্বর ঢাকার মোহাম্মদপুর থানার বাঁশবাড়ি এলাকা থেকে একই মামলার তিন নম্বর আসামি বাবুকে গ্রেপ্তার করা হয়। বাকি আসামিদের গ্রেপ্তারের বিষয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি।

November 12, 2026
চলন্ত অটোরিকশা থামিয়ে নারীকে দলবদ্ধ ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT