খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন ড. ওসমান ফারুক, এলাকায় আলোচনা

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের বিএনপির সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহাম্মদ ওসমান ফারুক পদত্যাগ করেছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আসনটি শূন্য ঘোষণা করেন। পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর নির্বাচনী এলাকায় নানা আলোচনা শুরু হয়েছে।

স্পিকার সংসদকে জানান, ১৫ নভেম্বর তিনি ড. ওসমান ফারুকের পদত্যাগপত্র পেয়েছেন এবং পদত্যাগপত্রটি বিধিসম্মত হওয়ায় তা গ্রহণ করা হয়েছে। সংবিধানের ৬৭ অনুচ্ছেদের ২ উপধারা অনুযায়ী ১৫ নভেম্বর পূর্বাহ্ণ থেকে কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য হয়েছে বলে ঘোষণা দেন তিনি। একই সঙ্গে জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ১৭৮ বিধির ৩ উপবিধি অনুযায়ী বিষয়টি সংসদকে জানানো হয়। আসনটি শূন্য ঘোষণার পর আগামী ৯০ দিনের মধ্যে এখানে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পদত্যাগের কারণ হিসেবে শারীরিক অসুস্থতার কথা বলা হলেও স্থানীয় বিএনপির কেউ কেউ দলীয় ও ব্যক্তিগত নানা বিষয় নিয়ে আলোচনা করছেন। বিশেষ করে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এলাকায় তার সীমিত উপস্থিতি, প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন বরাদ্দ না পাওয়া এবং ব্যক্তিগত সহকারীর ভূমিকা নিয়ে তাদের বক্তব্যে বিভিন্ন অভিযোগ ও মন্তব্য উঠে এসেছে।

করিমগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দুলাল সিকদার বলেন, এমপি ওসমান ফারুক অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন—এমনটাই তারা জেনেছেন। পদত্যাগের আগে তার সঙ্গে তাদের কোনো যোগাযোগ হয়নি। তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর এলাকায় সব মিলিয়ে তিনি মাত্র এক মাসের মতো ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংসদ অধিবেশনে অংশ নিলেও কোনো বক্তব্য দেননি। নির্বাচনের পর ঢাকা, করিমগঞ্জ ও তাড়াইল মিলিয়ে এক মাসের মতো এলাকায় আসা-যাওয়া করেছেন।

দুলাল সিকদার আরও বলেন, ওসমান ফারুকের মন্ত্রিত্ব পাওয়ার প্রত্যাশা ছিল। মন্ত্রিত্ব না পাওয়ার পর তিনি ছুটি নিয়ে আমেরিকায় যান এবং সেখানে যাওয়ার পর ১৪ তারিখে অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন। তার ভাষ্য অনুযায়ী, ব্যক্তিগত সহকারী মিছবাহ উদ্দিন টুটুলের আচরণের কারণেও ওসমান ফারুক মনে কষ্ট পেয়ে থাকতে পারেন। ব্যক্তিগত সহকারীর দুর্নীতি বা বাণিজ্যের সঙ্গে জড়িত থাকার বিষয়ে বাইরে আলোচনা হলেও তারা তা প্রমাণ করতে পারেননি বলে তিনি উল্লেখ করেন।

নির্বাচনের পর উন্নয়ন প্রত্যাশা পূরণ না হওয়ার বিষয়টিও তুলে ধরেন দুলাল সিকদার। তিনি বলেন, এলাকায় যে উন্নয়ন প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি। হাসপাতাল উন্নত করার জন্য একটি বরাদ্দ এসেছে, এর বাইরে বড় কোনো বরাদ্দ আসেনি। উপনির্বাচন নিয়ে তিনি বলেন, দলীয় মনোনয়ন নিয়ে যিনি আসবেন, বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাকেই সমর্থন করবেন।

অন্যদিকে করিমগঞ্জ উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক হাবিবুর রহমান বিপ্লব দাবি করেন, নিজেকে বিতর্কমুক্ত রাখতেই ওসমান ফারুক পদত্যাগ করেছেন। তার অভিযোগ, ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধে সারের ডিলারশিপ, চাকরি, বিভিন্ন সরকারি প্রকল্প এবং নানা ধরনের বাণিজ্যের অভিযোগ রয়েছে। তিনি বলেন, ব্যক্তিগত সহকারী মিছবাহ উদ্দিন টুটুল ওসমান ফারুকের চাচাতো ভাই হওয়ায় তাকে সরিয়েও দিতে পারছেন না, আবার রাখতেও পারছেন না। এমন টানাপোড়েনের কারণেই পদত্যাগ করেছেন বলে তিনি মনে করেন। এসব অভিযোগ সম্পর্কে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ড. মুহাম্মদ ওসমান ফারুক ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন (বর্তমান কিশোরগঞ্জ-৩) থেকে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে চারদলীয় জোট সরকারের শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ আট বছর যুক্তরাষ্ট্রে অবস্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২৪ অক্টোবর দেশে ফেরেন। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. জেহাদ খানকে ৯ হাজার ৯৯০ ভোটের ব্যবধানে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন।

তিনি ১৯৪০ সালের ১৮ জুলাই করিমগঞ্জে জন্মগ্রহণ করেন। তার বাবা শিক্ষাবিদ ও বিজ্ঞানী ড. মুহাম্মদ ওসমান গনি ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ছিলেন। ওসমান ফারুক ১৯৫৬ সালে সেন্ট গ্রেগরিজ স্কুল থেকে ম্যাট্রিকুলেশন এবং ১৯৫৮ সালে ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬১ সালে অর্থনীতিতে স্নাতক ও ১৯৬২ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অর্থনীতিতে স্নাতকোত্তর এবং ১৯৭০ সালে কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

আসনটি শূন্য ঘোষণার পর করিমগঞ্জ ও তাড়াইল উপজেলায় সম্ভাব্য প্রার্থী এবং বিএনপির দলীয় মনোনয়ন নিয়ে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে।

November 18, 2026
অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন ড. ওসমান ফারুক, এলাকায় আলোচনা

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT