খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

বরিশালে জিয়াউল আহসানের বাড়িতে ভাঙচুরের পর অগ্নিসংযোগ

বরিশালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের তিনতলা বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে নগরীর ২০ নম্বর ওয়ার্ডের বৌদ্ধপাড়া এলাকার এই বাড়িতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, তখন বৃষ্টিপাত হচ্ছিল এবং কয়েকজন ব্যক্তি এসে বাড়ির ভাড়াটিকে বাইরে বের করে দেন। এরপর তারা তিনতলা বাড়িটিতে ভাঙচুর চালিয়ে নিচতলায় আগুন লাগিয়ে দেয়। তাদের বলতে শোনা গেছে, “জিয়াউল আহসানের মতো সন্ত্রাসীর বাড়ি বরিশালের মাটিতে থাকবে না।”

বরিশাল সদর ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ২০ মিনিটের প্রচেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মুহাম্মদ সেলিম মিয়া জানান, আগুনে আনুমানিক ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় পাঁচ লাখ টাকার মালামাল রক্ষা করতে সক্ষম হয়েছেন।

বরিশাল সদর ফায়ার সার্ভিস স্টেশনের তথ্য অনুযায়ী, বিকেল ৫টা ১০ মিনিটে বৌদ্ধপাড়ায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে অগ্নিকাণ্ডের খবর পান তারা। সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল আমিনের নেতৃত্বে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রম পরিচালিত হয়। তিনি জানান, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন কি না, সে বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি।

অন্যদিকে, এ অগ্নিসংযোগের ঘটনা সম্পর্কে অবগত নন বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম। বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বলে জানান তিনি।

November 20, 2026
বরিশালে জিয়াউল আহসানের বাড়িতে ভাঙচুরের পর অগ্নিসংযোগ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT