
শুক্রবার হোয়াট হাউসের একটি সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া মন্তব্যকে ঘিরে রিপাবলিকান পার্টির ভেতরে ২০২৮ সালের রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী নির্বাচনকে নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে।
ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, বর্তমান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং নতুন নিযুক্ত চিফ অব স্টাফ স্টিফেন মিলার ভালো প্রেসিডেন্ট প্রার্থী হতে পারেন। এর মাধ্যমে রিপাবলিকান পার্টির পরবর্তী প্রেসিডেন্ট প্রার্থীকে নিয়ে আলোচনা তীব্র হয়ে উঠেছে।
তবে এটি কোনো সরকারি ঘোষণা নয়, বরং প্রেসিডেন্টের পক্ষ থেকে একটি ইঙ্গিত মাত্র। ট্রাম্প কার্যকরভাবে কারো নাম ঘোষণা করেননি। এখনও স্পষ্ট নয় যে আগামী নির্বাচনে রিপাবলিকান পার্টি কাকে তার প্রেসিডেন্ট প্রার্থী করবে।
