খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৯ জন নিহত

রাজস্থানের কোটা-উদয়পুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মহারাষ্ট্রের একই পরিবারের নয়জন নিহত হয়েছেন। রোববার (২২ নভেম্বর) ভোরে এই দুর্ঘটনা ঘটে। যাত্রীবাহী একটি এসইউভি সড়কের পাশে দাঁড়ানো ট্রাকের পেছনে ধাক্কা মারলে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশের প্রাথমিক ধারণা, গাড়ি চালানোর সময় চালক ঘুমিয়ে পড়ায় এই দুর্ঘটনা ঘটতে পারে। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

কোটা জেলার পুলিশ সুপার তেজস্বিনী গৌতম জানান, দুর্ঘটনাকবলিত গাড়িতে একই পরিবারের ১৬ জন সদস্য ছিলেন, তাদের মধ্যে শিশুও ছিল। তারা খাতু শ্যাম মন্দির দর্শন শেষে মহারাষ্ট্রের ধুলে জেলায় ফিরছিলেন। তাদের বহরে চারটি গাড়ি ছিল, দুর্ঘটনায় শুধু একটি গাড়ি জড়িত ছিল।

পুলিশের তথ्यानুযায়ী, নিহতরা হলেন সাজ্জন (৬২), তাঁর স্ত্রী উষা বাই (৬০), সুশীলা (৬২), কৈলাস (৩৫), তাঁর স্ত্রী অনিতা (৩৪), বাবুলাল (৭৫) এবং মাধবী (৩২)। এ দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় উদ্ধারকর্মীরা আহতদের গাড়ি থেকে বের করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

November 22, 2026
সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৯ জন নিহত

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT