
কড়াইল ও ভাসানটেক বস্তিকে মডেল হিসেবে উন্নয়নের পরিকল্পনা ঘোষণা করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ড. মন খান। তিনি বলেছেন, বিশ্বব্যাংকের সহায়তায় এই দুটি বস্তি উন্নয়নের মাধ্যমে রাজধানী ঢাকাকে বাসযোগ্য করা সম্ভব হবে। সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে বিশ্বব্যাংক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী এ পরিকল্পনার কথা জানান। মন্ত্রী আরও উল্লেখ করেন, বিশ্বব্যাংক সবচেয়ে কম সুদে বাংলাদেশকে ঋণ দেয় বলে এ সংস্থার কাছ থেকে ঋণ নেওয়া হচ্ছে।
