খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

ফটিকছড়িতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে আহত ৬, অটোরিকশা চালক আটক

চট্টগ্রামের ফটিকছড়িতে মুখোশধারী সশস্ত্র ব্যক্তিদের এলোপাতাড়ি গুলিতে পথচারী ও ব্যবসায়ীসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) রাত আটটার দিকে নাজিরহাট পৌরসভার চুঁরখারহাট বাজারে এ ঘটনা ঘটে। আহতরা হলেন জামাল উদ্দিন (৪৫), শওকত হোসেন (৩৫), মো. ইসমাইল (৩২), এনাম মুন্সি (৫৩), মো. ইউসুফ (৫৫) ও হাসেম (৩৫)। স্থানীয় সূত্র বলছে, তাঁরা সবাই সুয়াবিল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, একটি সিএনজিচালিত অটোরিকশায় করে অন্তত পাঁচজন অজ্ঞাত ব্যক্তি সুয়াবিলের শোভনছড়ি এলাকা থেকে চুঁরখারহাট বাজারে আসেন। তাঁদের কয়েকজনের মুখে মাস্ক ও মাথায় মাংকি টুপি ছিল। বাজারের মাজার গেটের সামনে পৌঁছে তাঁরা অটোরিকশায় বসেই এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করেন। এরপর অটোরিকশাটি নিয়ে চৌমুহনী মোড়ের দিকে চলে যান এবং সেখানেও কয়েকটি ফাঁকা গুলি ছুড়ে হালদা নদী পার হয়ে সুন্দরপুরের দিকে পালিয়ে যান।

প্রত্যক্ষদর্শী মুহাম্মদ হাসান গণমাধ্যমকে বলেন, হঠাৎ অটোরিকশায় করে কিছু ব্যক্তি এসে কোনো কথা না বলেই বাজারের মোড়ে গুলি ছুড়তে শুরু করেন। এতে বাজারে থাকা অন্তত ছয়জন আহত হন। ঘটনার পর স্থানীয় লোকজন ধাওয়া করে অটোরিকশাচালককে আটক করেন; অন্যরা পালিয়ে যান।

আটক চালকের নাম মো. জাবেদ হোসেন। তিনি হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের সাহাব মিয়ার ছেলে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেন, সন্ত্রাসীরা সংখ্যায় পাঁচজন ছিলেন এবং তাদের প্রত্যেকের হাতে অস্ত্র ছিল। তিনি আরও দাবি করেন, ওরা তাঁর সিএনজি নিয়ে যেতে চেয়েছিল এবং তিনি অস্ত্রের মুখে জিম্মি ছিলেন।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যক্তি বিডি২৪লাইভকে বলেন, অস্ত্রধারীরা পাহাড়ে আস্তানা গেড়ে অবস্থান করেন এবং স্থানীয় কিছু গোষ্ঠীর সঙ্গে মিলে এলাকায় আধিপত্য বিস্তারে নেমেছেন। তাঁর ধারণা, এ ঘটনার পেছনে চাঁদাবাজি ও আধিপত্য সংক্রান্ত বিরোধ থাকতে পারে।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জনতার হাতে আটক ব্যক্তি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি জানান, তিনি ও তাঁর ফোর্স ঘটনাস্থলে রয়েছেন এবং এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

November 24, 2026
ফটিকছড়িতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে আহত ৬, অটোরিকশা চালক আটক

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT