
ওয়ালটন প্লাজারের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান ‘বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬’-এ সম্মানিত হয়েছেন। দেশের ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় ও গ্রাহকসেবা খাতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এই পুরস্কার দেওয়া হয়েছে।
তাঁকে ‘চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও)/ম্যানেজিং ডিরেক্টর (এমডি) অব দ্য ইয়ার (ইলেকট্রনিক্স) ২০২৬’ ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়েছে। দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজারকে নেতৃত্ব দিয়ে এ খাতে অবদান রাখায় তিনি এই সম্মাননা পেয়েছেন।
বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ) আয়োজিত বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডসের পঞ্চম আসরটি অনুষ্ঠিত হয় লা মেরিডিয়ানে। ২২ ও ২৩ নভেম্বর অনুষ্ঠিত ‘দশম লিডারশিপ সামিট’-এর অংশ হিসেবে এ পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। আসরে ২২টি ক্যাটাগরিতে ২৩ জন শীর্ষ করপোরেট নির্বাহীকে পুরস্কৃত করা হয়। দেশের করপোরেট ও ব্যবসায়িক খাতে নেতৃত্ব, উদ্ভাবন ও সাফল্যের স্বীকৃতি দিতে এই সম্মাননা দেওয়া হয়।
পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় মোহাম্মদ রায়হান ওয়ালটন প্লাজারের ব্যবস্থাপনা পর্ষদ এবং ক্রেতাদের প্রতি কৃতজ্ঞতা জানান। এছাড়া তিনি পুরস্কারের আয়োজকদেরও ধন্যবাদ জানান।
