খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

খুলনা মেট্রোপলিটন সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিতঃ

[ccfic]
[cox_photocard_button]

নিজস্ব প্রতিনিধি আজ ৪ জুন ২০২৫ তারিখ সকাল ১১ ঘটিকায় কেএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে খুলনা মেট্রোপলিটন সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার। শুরুতে বিগত সভার সিদ্ধান্ত ও বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। অত:পর খুলনা মেট্রোপলিটন সড়ক নিরাপত্তা কমিটির সভাপতি পুলিশ কমিশনার, ডেপুটি পুলিশ কমিশনার ট্রাফিক, খুলনা সিটি কর্পোরেশন, খুলনা বিআরটিএ, খুলনা সড়ক ও জনপথ অধিদপ্তরে প্রতিনিধি এবং খুলনা বাস ও ট্রাক মালিক সমিতির নেতৃবৃন্দ উন্মুক্ত আলোচনায় অংশ নেন।আলোচনায় বাস টার্মিনাল ও মহাসড়কে চাঁদাবাজি বন্ধ করা এবং সড়ক পথে চুরি, ডাকাতি, ছিনতাই, পকেটমার, মলম পার্টি, অজ্ঞান পার্টির দৌরাত্ম প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। ফিটনেসবিহীন ও ত্রুটিপূর্ণ গাড়ী চলাচল বন্ধকরণ ও মেরামতের ওয়ার্কশপসমূহে ঈদের আগে হতে মোবাইল কোর্ট পরিচালনা। ধারণ ক্ষমতার অতিরিক্ত মালামাল/যাত্রী পরিবহন না করা। পণ্যবাহী গাড়ীতে যাত্রী পরিবহন প্রতিরোধ করা।  নির্ধারিত স্থান ব্যতিত পার্কিং না করা এবং যত্রতত্র স্থানে যাত্রী উঠানামা না করা। সড়কের উভয় পাশে অস্থায়ী/ভাসমান বাজার অপসারণ করা। নসিমন, করিমন, ইজিবাইক ইত্যাদি থ্রি-হুইলার যানবাহন জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে চলাচল বন্ধ নিশ্চিত করার বিষয়ে আলোচনা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। মেট্রোপলিটন সড়ক নিরাপত্তা কমিটির সভায় সভাপতির সংক্ষিপ্ত বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, সকলের নিজ নিজ জায়গা থেকে সততা, নৈতিকতা ও পেশাদারিত্বের সাথে সমন্বিত প্রয়াসের মাধ্যমে দায়িত্ব পালন করলে চ্যালেঞ্জসমূহ জয় করে খুলনা মেট্রোপলিটন এলাকার সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT